খবর বিজ্ঞপ্তি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বাংলাদেশের জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
শনিবার (১৩ ডিসেম্বর) নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের আপামর মানুষ প্রতিদিন তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি এখন কিছুটা সুস্থ আছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছেন-দেশকে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সময় যত গড়াচ্ছে, সেই অদৃশ্য শত্রুর অস্তিত্ব ততই স্পষ্ট হচ্ছে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তার অংশবিশেষ এখনো রয়ে গেছে। তিনি বলেন, আমরা ৫ আগস্টের পরপরই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিলাম। তখন অনেকেই মনে করেছিল বিএনপি সরকার গঠনে ব্যস্ত। কিন্তু আমরা বলেছিলাম—দেশবিরোধী চক্র প্রতিনিয়ত চক্রান্ত করবে, তাই ঐক্য অটুট রাখতে হবে। আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়, শনিবার রাতে ঘাটভোগে আজিজুল বারী হেলালের উপস্থিতিতে সনাতনী ধর্মাবলম্বীরাও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম। খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুর রহমান সাগর ও ইয়ারুল ইসলাম রিপনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, মো. রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শাহনাজ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুলুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ সিকদার, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মীর, ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য হালিম মোড়ল, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাবু শেখ, মাসুম সরদার, মাহিদ খান, লাভলু খান,জেলা যুবদল নেতা মাইনুল হাসান, এস এম মেহেদী হাসান, উপজেলা যুবদল নেতা শাহজামান প্রিন্স, মিজানুর রহমান রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বিএনপি নেতা গোলাম রাব্বানী, মোঃ নুরুল্লাহ, শাহরিয়ার হোসেন রাতুল, বাবলু খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।











































