বিনোদন ডেস্ক
টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। নতুন সম্পর্ককে এবার স্বীকৃতি দিতে চলেছেন পর্দার পাখি। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩শে জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহী আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দু’জন। রিসিপশন হবে ২৫শে জানুয়ারি। অবশ্য সেই অনুষ্ঠানটি হবে শোভাবাজার রাজবাড়িতে।











































