Home আঞ্চলিক কারাগারে খাবারে স্লো পয়জনিং তিলে তিলে বেগম জিয়াকে হত্যার চেষ্টা করেছিলেন শেখ...

কারাগারে খাবারে স্লো পয়জনিং তিলে তিলে বেগম জিয়াকে হত্যার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা: শফিকুল আলম তুহিন

18


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে আটকে রেখে খাবারে বিষ মিশিয়ে (স্লো পয়জনিং) তিলে তিলে হত্যার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শেখ হাসিনা তাকে চিকিৎসার সুযোগ দেননি, বরং চেয়েছিলেন জেলখানায় ধুঁকে ধুঁকে তার মৃত্যু হোক।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে জাতিসংঘ পার্কে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম তুহিন বলেন, গত ২০ দিন যাবত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা বাংলাদেশের মানুষের চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। দেশের কোটি কোটি মানুষ যখন তার জন্য দোয়া করছে, তখন আমরা দেখেছি স্বৈরাচার শেখ হাসিনা তাকে নিয়ে কীভাবে অশালীন মন্তব্য করেছিলেন।অথচ নিজেরা সামান্য চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাতেন। বক্তব্যে তিনি শেখ হাসিনার পলায়ন এবং বেগম জিয়ার দেশপ্রেমের তুলনা টেনে বলেন,স্বামী, সন্তান হারিয়ে এবং আরেক সন্তান নির্বাসিত থাকার পরেও বেগম জিয়া এই বাংলার মাটি ও মানুষকে ছেড়ে যাননি। তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি বলেছিলেন—বিদেশ আমার ঠিকানা নয়, এই বাংলাদেশই আমার ঠিকানা। অথচ ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ফাঁসির দড়ি বাংলাদেশের মানুষের জন্য রেখে তিনি খুনি হিসেবে পালিয়েছেন।’


বিএনপির এই নেতা আরও বলেন, আজকে চিকিৎসকরা বলছেন—পরিত্যক্ত কারাগারে থাকার সময় খাবারের সাথে বিষক্রিয়া বা স্লো পয়জনিংয়ের কারণে বেগম জিয়ার লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগ দেখা দিয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন তাকে তিলে তিলে হত্যা করতে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন এবং আমরা বিশ্বাস করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।


খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, মিজানুর রহমান মিলটন, নগর মহিলা দলের সদস্য সচিব এডভোকেট হালিমা আক্তার, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, শফিকুল ইসলাম শাহীন, আবু সাঈদ শেখ, রকিবুল ইসলাম মতি, এড.মশিউর রহমান নান্নু, আফসার উদ্দিন মাস্টার, মনিরুজ্জামান মনির, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, মোহাম্মদ হাবিব, কাজী নজরুল ইসলাম, আবু ওয়ারা, এস এম নুরুল আলম দীপু, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, জহিরুল ইসলাম খান জুয়েল, সওগাতুল আলম সগির, মোল্লা নুরুল ইসলাম, আমিন আহম্মেদ, জামির হোসেন দিপু, মাস্টার রফিকুল ইসলাম, সেখ সরোয়ার, মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, মফিজুল ইসলাম, বাবুল রানা, সৈয়দ আজাদ হোসেন, শহীদ খান, কে এম জলিল, মইনুল ইসলাম কিরণ, হেলাল ফরাজী, জিয়াউর রহমান আপন, নাজমুল হক, ফয়েজ আহমেদ, তৌহিদুল ইসলাম বাবু, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান লিটন, সৈকত, রুহুল আমিন, আমিন শেখ, কাওছারী জাহান মঞ্জু, হোসনেয়ারা চাঁদনী, রাশিদা আক্তার ময়না, রোমানা আক্তার, লায়লা আক্তার, ইরিনা আক্তার, আনিকা নিপা, শায়লা আক্তার রিক্তা, সুলতানা রহমান, নাজমুন নাহার শিখা, খাদিজা আক্তার, শারমিন আক্তার, হাজেরা খানম, নাজমা কবির, মোসা:পারিভিন বেগম, আফরিন আক্তার, বিলকিস আরা বুলি প্রমুখ।


দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে নেতাকর্মীদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।