।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক হৃদয়ে দেশের সমগ্র জনগোষ্ঠীর হৃদয়কে ধারণ করে রেখেছেন। যাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, যাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাওয়া হয়েছিল—আজ সেই নেত্রীর সুস্থতার জন্য শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের নানা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ দোয়া করছেন। তিনি খুলনা জেলার রুপসার আইচগাতী সেনের বাজারে সোমবার (৮ ডিসেম্বর) বিকালে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় হেলাল বলেন, কোথায় গেল সেই শক্তিগুলো যারা দেশনেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল? আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মান করতে পারে না। ১/১১-তে দেশ ছাড়ার প্রস্তাবেও তিনি বলেছিলেন—বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়ি নেই। আজ সব ধর্মের মানুষ তার জন্য প্রার্থনায় যুক্ত হয়েছেন। হেলাল কাতার ও ফ্রান্স থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাবের কথাও উল্লেখ করে বলেন,বেগম জিয়ার সুস্থতা বাংলাদেশের মানুষের অনুভূতির জায়গা। আল্লাহ যেন ইহজীবনে তাকে মর্যাদা দিয়েছেন। তিনি সকলকে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দুই হাত তুলে দোয়া করার আহ্বান জানান।
আইচগাতী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির আহবায়ক শেখ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, সুলতান মাহমুদ, আনিসুর রহমান আনিস, মল্লিক আব্দুস সালাম, মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান সাইফ, মোল্লা সাইফুর রহমান মিন্টু, বিকাশ মিত্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, কামরান হাসান, মাহমুদুল আলম লোটাস, গোলাম মোস্তফা তুহিন, মা: মো: ফারুক, শাহানাজ বেগম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, শাহাবুদ্দীন লাবু, সোহাগ, আবু সাঈদ, এম এ মালেক, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সরদার ফরিদ আনোয়ার, আব্দুর রহমান, শরিফুল ইসলাম বকুল, সাইফুল মোড়ল, লিটন তালুকদার, সবুর মেম্বার, জাহিদ, নিয়াম মল্লিক, শিহাবুল ইসলাম সিহাব, সেকেন্দার, মনির খান, রাজু মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।











































