Home আঞ্চলিক নগরীতে জমির দ্বন্দ্ব : চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাই আহত

নগরীতে জমির দ্বন্দ্ব : চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাই আহত

20

স্টাফ রিপোর্টার
পৈত্রিক সম্পত্তির জেরে সামাজিক সাংগঠণ বৃহত্তর আমরা খুলনাবাসির কার্যনির্বাহী সদস্য ও খুলনা প্লোট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. হেলালুজ্জামান চাচাতো ভাই মো. আকছার তালুকদারের সন্ত্রাসী হামলায় আহত হয়েছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় লবণচরা ব্রীজ সংলগ্ন হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত হেলালুজ্জামান ইব্রাহিমিয়া মাদ্রাসা রোডের মো. আব্দুল গনি তালুকদার এর ছেলে। গুরুতর আহত অবস্থায় হেলালকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভূক্তভোগীর পরিবার জানায়, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার চরহোগলা বুনিয়ায় পৈত্রিক জমিজমা নিয়ে তাদের সঙ্গে চাচাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে শুক্রবার বিকাল ৫টার দিকে হেলালুজ্জামান লবণচরা ব্রীজ রোড রিয়া বাজার রোডের কাছাকাছি স্থানে পৌছালে চাচা মো. জালাল তালুকদালের দু’ছেলে মো. আকছার তালুকদার (৩৫) ও কাওসার মাহমুদ সুমন (২৮) এবং আরএক চাচা মৃত. হামিদ আলী তালুকদারের ছেলে মো. ফোরকারসহ (৩৮) অজ্ঞাত দু’জন গতিপথ রোধ করে হাতে থাকা রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত হেলালুজ্জামান জানান, হামলার ঘটনায় তিনি আদালতে মামলা করবেন।