Home আঞ্চলিক দাকোপে রবেন হত্যা কান্ডের মূল হোতা গ্রেফতার

দাকোপে রবেন হত্যা কান্ডের মূল হোতা গ্রেফতার

5

দাকোপ (খুলনা) সংবাদদাতা

ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি খুলনার দাকোপের শিবনগর এলাকায় রবেন মন্ডল (৪৫) হত্যা কান্ডের মূল হোতা দুলাল জোয়াদ্দার (৫৫) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে ওই এলাকার মৃত শরৎ জোয়াদ্দারের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এস আই অখিল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অত্যান্ত দুগম খুটিকাটা এলাকার উপেন্দ্রনাথ মন্ডলের বসত ঘরের খাটের নীচে থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর গতকাল রবিবার দুলালকে কোর্ট হাজতে পাঠিয়েছেন বলে থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান। উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর রবেন মন্ডলের অর্ধগলিত লাশ শিবনগর এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করেন পুলিশ। এসময় রেখা জোয়াদ্দার (৪৫) ও তার ছেলে সংগ্রাম জোয়াদ্দার (২১) গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যা কান্ডের কথা স্বীকার করে জবান বন্দি দেন।