Home আঞ্চলিক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়: খুলনার মসজিদে মসজিদে দোয়া ওমন্দির গীর্জায় বিশেষ...

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়: খুলনার মসজিদে মসজিদে দোয়া ওমন্দির গীর্জায় বিশেষ প্রর্থনা

19


।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনায় খুলনায় ব্যাপক পরিসরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর নিউমার্কেট বায়তুল নূর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে।

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার আন্দোলনের এক জীবন্ত প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া আজ সবচেয়ে বড় শক্তি। আমরা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।


তিনি আরও বলেন, বর্তমান সময়টি জাতির জন্য এক পরীক্ষার সময়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তার সুস্থতা আজ লাখো মানুষের প্রত্যাশা ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, শওকাত আলী বিশ্বাস লাবু, আবু আরা, ইয়াছিন শেখ, আবু বক্কার মীর, শেখ ফারুক হোসেন, ইশতিয়াকউদ্দিন লাভলু, সাঈদ হাসান লাভলু, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, গাজী আনিস, বেল্লাল হোসেন, মীর সুমন, মোহাম্মদ রনি, আ ম সুলতান মাহমুদসহ অসংখ্য নেতাকর্মী।

মাহফিল ঘিরে নিউমার্কেট মসজিদ এলাকায় বিপুল মানুষের সমাগম হয়। দোয়া শেষে নেতা-কর্মীদের মধ্যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ ও তার সুস্থতা ফিরে পাওয়ার প্রত্যাশা প্রতিফলিত হয়। এছাড়াও খুলনা মহানগরের পাশাপাশি খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালিত হয়। সব অনুষ্ঠানেই বেগম জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।


দোয়া মাহফিল ঘিরে খুলনার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মসজিদ ছাড়াও বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ প্রার্থনা করা হয়েছে। একটিই বার্তা উচ্চারণ করেছে— “অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন বেগম খালেদা জিয়া, সুস্থ হোক বাংলাদেশ।”