।। খবর বিজ্ঞপ্তি।।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ (০৫ ডিসেম্বর) শুক্রবার বাদ জুমা মহানগরীর সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির প্রেরিত এক খবর বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। একই সাথে মহানগরীর সকল মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়।











































