মিলি রহমান।।
হেমন্তে কৃষকদের ঘরে নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি হয়। আপনিও তৈরি করতে পারেন পিঠা।
পাটিসাপটা পিঠা
উপকরণ : চালের গুঁড়া ১ কাপ, ময়দা আধা কাপ, খেজুর গুড় আধা কাপ, আধা কাপ গরম পানি দিয়ে গুলিয়ে নিন, লবণ চা চামচ, পানি ১২ কাপ বা পরিমাণমতো।
প্রণালি : চালের গুঁড়ার মধ্যে সব উপকরণ দিয়ে বেটার তৈরি করে ২ ঘণ্টা বেটার রেস্টে রেখে দিন। তারপর প্রয়োজন পড়লে আরেকটু পানি দিতে হবে। না লাগলে পানি দেওয়ার দরকার নেই। কারণ চালের গুঁড়া বেটার ভিজিয়ে রাখলে পানি অনেকটা শুষে নেয়।
ক্ষীরসার জন্য : তরল দুধ ১ কেজি বা লিটার, চিনি আধা কাপ, এলাচ ২টা, পোলাও চালের গুঁড়া আধা কাপ। দুধ ঘন হলে চিনি, এলাচ এবং পোলাও চালের গুঁড়া দিয়ে জ্বাল দিতে দিতে ক্ষীরসা তৈরি করে নিন। এবার ফ্রাইপানে তেল ব্রাশ করে বেটার ঢেলে রুটির মতো তৈরি কার ক্ষীরসা দিয়ে প্যাঁচিয়ে নিন। তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা।
মিঠাই ভরা ভাপা পিঠা
উপকরণ : চালের গুঁড়া ৪ কাপ, গুড় কুচি করা ২ কাপ, নারিকেল কোরানো ১ কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণ মতো।
প্রণালি : প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া দিন। ১ কাপ পানিতে আধা চা চামচ লবণ গুলে নিন। এবার চালের গুঁড়ার মধ্যে আস্তে আস্তে পানি দিন, এবার মাখাতে থাকুন। এমনভাবে মাখুন যেন হাতে দিলে মুঠা বাঁধে। তারপর একটি চাক্ষুণীতে আটা মাখানো হাত দিয়ে ডলে ডলে চেলে নিন। পিঠা তৈরি করার হাঁড়িতে অর্ধেক পানি নিয়ে চুলায় দিন। এবার পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার চালের গুঁড়া, নারিকেল সব উপকরণ একসঙ্গে আলতো হাতে মাখুন। যে বাটিতে পিঠা বানাব, সেই বাটিতে পিঠা সেট করে, তারপর একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে হাঁড়িতে উপুর করে দিন। দিয়ে বাটিটা উঠিয়ে ফেলুন। হাঁড়ির ওপরে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছু সময় পর সিদ্ধ হলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার মিঠাই ভরা ভাপা পিঠা।
গোলাপ পিঠা
উপকরণ : ডো-এর জন্য : চালের গুঁড়া ২ কাপ, লবণ ১ চা চামচ, পানি পরিমাণমত। পানি ফুটে উঠলে লবণদিন। তারপর চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে ভালো করে ডো করে পাতলা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
সিরার জন্য : সিরা দেওয়ার জন্য চিনি ২ কাপ, এলাচ, দারুচিনি আর পানি আড়াই কাপ, গুড় আধা কাপ।
ভাজার জন্য : সয়াবিন তেল প্রয়োজনমতো, সি-১ টেবিল চামচ।
প্রণালি : ডোকে রুটির মতো বেলে ডাইস দিয়ে ছোট ছোট গোল করে কেটে নিন। পরে ছোট গোল রুটি পানি সামান লাগিয়ে গোলাপ তৈরি করে নিন। দেখতে যেন গোলাপ ফুলের মতো হয়। ফুল তৈরি হলে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। এরপর সিরায় দিয়ে নামিয়ে পরিশেন করুন। তৈরি হয়ে গেল গোলাপ পিঠা।











































