Home আঞ্চলিক ফুলতলায় ফেনসিডিল, বিদেশী মদ উদ্ধার : আটক দু্ই

ফুলতলায় ফেনসিডিল, বিদেশী মদ উদ্ধার : আটক দু্ই

15

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ খুলনার ফুলতলা উপজেলা থেকে ৬০ বোতল ফেনসিডিল, ১১ বোতল বিদেশী মদ ও ১টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে শনিবার বিকালে ফুলতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে শনিবার বিকালে ফুলতলার যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার সামনে এক অভিযান পরিচালনা করেন। এ সময় যশোরের অভয়নগর প্রেমবাগ গ্রামের মৃতঃ সিদ্দিক বিশ্বাসের পুত্র মোঃ রিপন বিশ্বাস (৩৪) এবং একই এলাকার মৃতঃ সাহেব আলী মোল্যার পুত্র মোঃ সাগর মোল্যা (২০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল, ১১ বোতল বিদেশী মদ, ১টি কালো ও নীল রং এর ট্রাক (নং-যশোর-ট-১১-০৭৪৪), ১ টি বড় কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, ২ টি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্র উদ্ধার করেন।