যশোর প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় টীমের ১১ ইউনিটের মতবিনিময় সভা শনিবার সকালে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত শেষে বেলা ১১ টায় কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টীম প্রধান কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি’র অঙ্গ সংগঠনের মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবক দল।
বর্তমান সময়ে দল পুর্নগঠনের অংশ হিসেবে দেশজুড়ে বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠনকে ঢেলে সাজানোর নির্দেশক্রমে স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগের ১১ টি ইউনিট আয়োজন। যশোর বিএনপি অফিসে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় টীমের সদস্য, ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, যুগ্ম সম্পাদক, মোফাজ্জেল হোসেন নিটল, সহ-সাধারণ সম্পাদক,আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল ও এস এম গালিব ইমতিয়াজ নাহিদ প্রমূখ।











































