Home জাতীয় আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না : মির্জা ফখরুল

আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না : মির্জা ফখরুল

11


খুলনাঞ্চল রিপোর্ট
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা হিংসার রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা সবাই মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
মির্জা ফখরুল বলেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছেন, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যার কোনো সুযোগ নাই।
পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া।
এসময় বক্তব্য রাখেন খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, মমিনুল ইসলাম প্রমুখ।