স্টাফ রিপোর্টার
খুলনায় একই স্থানে গণতান্ত্রিক ছাত্র জোট ও ছাত্র জনতার কর্মসুচী। ছাত্র জনতার বাঁধায় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসুচী পন্ড। পুলিশ বলছে একই স্থানে দুটি গ্রুপের কর্মসুচী। ছাত্র জনতা আসলে অপরপক্ষ চলে যায় তেমন কোন সমস্যা হয়নি। সামান্য হাতাহাতি হয়েছে।
বুধবার বিকাল পাঁচটায় শিববাড়ী মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় গণতান্ত্রিক ছাত্র জোট, ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি সহ মাজার, খানকা, দরগা, শরীফ, বাউল ও সাধু সম্প্রদায়ের পাশাপাশি ভিন্ন ধর্মমতালম্বীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছিলো। একই স্থানে ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচীর ঘোষণা দেয় ছাত্র-জনতা। বিকালে দু গ্রুপ মুখোমুখি হলে ছাত্র জনতার বাঁধায় গনতান্ত্রিক ছাত্র জোটের কর্মসুচী পন্ড হয়ে যায়। এই সময় ছাত্র জনতা গনতান্ত্রিক ছাত্র জোটের ব্যানার ছিরে ফেলে আগুন ধরিয়ে দেয়। ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানায় তারা।
ঘটনাস্থলে পুলিশ সাথে সাথেই দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, দুই পক্ষের কর্মসুচী ছিলো একই স্থানে। ছাত্ররা আসলে অপরপক্ষ চলে যায়। এখানে কোন সমস্যা হয়নি। সামান্য হাতাহাতি হয়েছে। কোন সমস্যা হয়নি। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) সুদর্শন রায় জানান, বাউল ইস্যু নিয়ে গনতান্ত্রিক ছাত্রজোটের কর্মসুচী ছিল। তারা দুপুরে বললেও বিকালে আসে ১০-১২ জন। উনারা কিছুক্ষণ থেকে চলে গেছে। হাতাহাতির কোন ঘটনা শুনিনি।











































