স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা বিশ্বরেকর্ড গড়েছেন। ২০২৫ সালে জাতীয় দলের হয়ে নিজের ৫৪তম ম্যাচ খেলে ফেলেছেন তিনি। যেখানে এক বছরে এত আন্তর্জাতিক ম্যাচ আর কোনো ক্রিকেটার খেলেননি। ১৯৯৯ সালে ভারতের রাহুল দ্রাবিড় ও ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনি মোট ৫৩ ম্যাচ খেলেছিলেন। এবার তাদের রেকর্ড ভেঙে দিয়েছেন সালমান।
যদিও ১৯৯৯ সালে টি-টোয়েন্টি ছিল না। দ্রাবিড় সেই বছর ৪৩ এক দিনের ম্যাচ ও ১০ টেস্ট খেলেছিলেন। ২০০৭ সালে সবে ছোট ফরম্যাটের খেলা শুরু হয়েছিল। ধোনি সে বছর খেলেছিলেন ৩৭ এক দিনের ম্যাচ, ৮ টেস্ট ও ৮ টি-টোয়েন্টি।
সালমান তুলনায় অনেক বেশি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ৩২ টি-টোয়েন্টি খেলেছেন। পাশাপাশি চলতি বছর পাকিস্তানের হয়ে ১৭টি ওয়ানডে ও ৫টি টেস্ট খেলেছেন তিনি।











































