Home স্বাস্থ্য রাতে কখন খাবার খেলেই বিপদ, পুষ্টিবিদের পরামর্শ

রাতে কখন খাবার খেলেই বিপদ, পুষ্টিবিদের পরামর্শ

12


মিলি রহমান।।

সাধারণত আমরা দিনে তিনবার মূল খাবার খাই। সকালের নাশতা, দুপুরের খাবার এবং সবশেষে রাতের খাবার। শরীরের পর্যাপ্ত শক্তির জোগান দিতে খাবারের সময় নিয়ে চিকিৎসক এবং পুষ্টিবিদরা সচেতন করেছেন। তবে দেখা যায় আমরা অনেক সময় রাতের খাবার নিয়ে নিজের অজান্তেই কিছু ভুল করি। দেখা যায় কেউ কার্বোহাইড্রেট এড়িয়ে চলেন, আবার অনেকে কেউ রাতের খাবার দান দেন। এমনকি অনেকে খাবার খেয়েই শুয়ে পড়েন। এগুলো শুধু হজমের সমস্যা নয়, ঘুম ও সার্বিক সুস্থতাকেও প্রভাবিত করে। তাই ডিনারের সঠিক সময় জানা ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেনপুষ্টিবিদরা।

Pause

রাতের খাবার খেতে যে ভুলগুলো আমরা করি: পুষ্টিবিদ লিমা মহাজনের মতে, রাতের খাবারে মানুষের সবচেয়ে সাধারণ ভুলগুলো হলো—


অনেকে ভাবেন, রাতে কার্ব খেলে ওজন বাড়ে। কিন্তু লিমা মহাজন ব্যাখ্যা করেন দিনের মোট ক্যালরি ঘাটতি তৈরি হলে তা যেকোনো খাবার থেকে হতে পারে। শুধু রাতে কার্ব বাদ দিলে ওজন কমবে এ ধারণা বৈজ্ঞানিক নয়। একইভাবে, ওজন কমাতে রাতের খাবার বাদ দেয়ারও কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। পরিকল্পনার মধ্যে থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট খেলে তাতে ক্ষতি নেই।


রাতের খাবারের সেরা সময়: ডায়েটিশিয়ান রাশি তান্তিয়ার মতে, ঘুমানোর ২–৩ ঘণ্টা আগে ডিনার করাই আদর্শ। তিনি জানান, এই সময় মেনে চললে গ্যাস্ট্রিক রিফ্লাক্সসহ বিভিন্ন অস্বস্তিকর সমস্যার ঝুঁকি কমে। গ্যাস্ট্রিক রিফ্লাক্স হলো এমন একটি অবস্থা যেখানে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে ফিরে আসে, ফলে জ্বালাপোড়া ও অস্বস্তি তৈরি হয়।

বেশিরভাগ মানুষ রাত ১০–১১টার মধ্যে ঘুমাতে যান। সেই হিসেবে সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে রাতের খাবার খাওয়া সবচেয়ে উপযুক্ত সময়। রাশি তান্তিয়া জানান, আমাদের হজম প্রক্রিয়া খাবার ভাঙতে ও শোষণে প্রায় ১.৫–২ ঘণ্টা সময় নেয়। খাবার মুখে প্রবেশের পর পাকস্থলী পর্যন্ত পৌঁছে ধীরে ধীরে ভেঙে যায় এবং ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। এজন্য ঘুমানোর আগে অন্তত ২–৩ ঘণ্টা সময় দিলে হজম ভালোভাবে সম্পন্ন হয়।

হজম ভালো থাকে: ঘুমের কাছাকাছি সময়ে খেলে হজম অসম্পূর্ণ হতে পারে, যা বদহজম, পেটফাঁপা বা অস্বস্তির কারণ হতে পারে। ঘুম আরও গভীর হয়:যখন শরীর খাওয়ার বদলে বিশ্রামকে অগ্রাধিকার দিতে পারে, তখন ঘুমের মান বৃদ্ধি পায়।
পুষ্টি শোষণ ভালো হয়: অসম্পূর্ণ হজম পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করতে পারে। সময়মতো রাতের খাবার খেলে শরীর খাবারের প্রয়োজনীয় অংশগুলো কার্যকরভাবে গ্রহণ করতে পারে।
গ্যাস্ট্রিক সমস্যা কমে:পর্যাপ্ত সময় দিলে পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে, ফলে রিফ্লাক্সের ঝুঁকি কম থাকে।
রাতের খাবার সময়মতো খাওয়া শুধু হজমের জন্যই নয়, সার্বিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী ঘুমানোর অন্তত ২–৩ ঘণ্টা আগে এবং সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে রাতের খাবার খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস। এই সহজ নিয়মটি মেনে চললে হজম উন্নত হবে, ঘুম হবে আরামদায়ক এবং গ্যাস্ট্রিক রিফ্লাক্সসহ বিভিন্ন সমস্যা কমে আসবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস