মিলি রহমান।।
বর্তমান সময়ের প্রায় মানুষই স্বাস্থ্য সচেতন। তাই স্বাস্থ্যকর খাবার রাখেন খাদ্যতালিকায়। এরপরও অনেক সময়ই নিজের অজান্তেই স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, এমন খাবার খাওয়া হয়। যা মূলত না জানার কারণে হয়ে থাকে। কখনো কখনো স্বাস্থ্যকর মনে করেই অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয়।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দিমিত্রি ইয়ারানোভ হৃদযন্ত্র সংক্রান্ত খাবার নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সবাই যেসব খাবারকে স্বাস্থ্যকর মনে করে, তার মধ্যেও হৃদযন্ত্রের ক্ষতিকর কিছু থাকতে পারে। এমন কিছু খাবার রয়েছে, যা স্বাস্থ্যকর হলেও হৃদযন্ত্র, কিডনি এবং যেসব ওষুধ শরীরে লবণ, পটাশিয়াম ও বিপাক পরিচালনায় কাজ করে, সে ক্ষেত্রে প্রভাব ফেলে। সেসব খাবার সম্পর্কে জেনে নেয়া যাক-
কলা:
কলা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। কিডনি যদি ভালোভাবে কাজ না করে বা স্পিরোনোল্যাকটোন বা এআরএনআই’র মতো ওষুধ গ্রহণ করেন, তাহলে পটাশিয়াম বিপজ্জনকভাবে উচ্চ মাত্রা জমা হতে পারে।
জাম্বুরা:
লিভার সংক্রান্ত কিছু ওষুধ প্রক্রিয়াকরণের পদ্ধতিতে হস্তক্ষেপ করতে পারে জাম্বুরা ফল। ট্রান্সপ্ল্যান্ট করা ব্যক্তিদের জন্য বা নির্দিষ্ট ওষুধ গ্রহণকারীদের জন্য এই মিথস্ক্রিয়া ওষুধের মাত্রা নিরাপদ সীমার বাইরে নিয়ে যেতে পারে।
পালং শাক:
পালং শাক হচ্ছে আরেকটি পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এটি ওয়ারফারিনের স্থায়িত্বকে প্রভাবিত করতে পারে। যা সাধারণত রক্ত পাতলা করার জন্য কাজ করে। ডা. দিমিত্রি জানিয়েছেন, এটি স্বাস্থ্যকর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে না খাওয়া।
লিকোরিস:
রিয়াল ব্ল্যাক লিকোরিস রক্তচাপ বাড়াতে পারে এবং পটাশিয়ামের মাত্রা হ্রাস করতে পারে। যা প্রায়ই চা এবং পরিপূরক ও স্বাদযুক্ত পণ্যগুলো থাকে এবং মানুষ সেটি বুঝতে পারে না।
অ্যালকোহল:
অ্যালকোহল হচ্ছে হৃৎপিণ্ডের জন্য সরাসরি বিষ হিসেবে কাজ করে। ডা. দিমিত্রি বলেন, অনেক রোগীর ক্ষেত্রে এটি হৃৎপিণ্ডের কার্যকারিতা নষ্ট হওয়ার অন্যতম কারণ হতে পারে।
সবশেষ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দিমিত্রি বলেন, খাবার শুধু ভালো বা খারাপ নয়, এটি আপনার ওষুধ ও সামগ্রিক হৃদযন্ত্রের কার্যকারিতার সঙ্গে মিথস্ক্রিয়া করে। এ ব্যাপারে তার পরামর্শ, শরীরের দিকে খেয়াল রাখুন এবং সচেতন থাকুন।











































