Home খেলাধুলা নারী এনসিএলে চ্যাম্পিয়ন বরিশাল

নারী এনসিএলে চ্যাম্পিয়ন বরিশাল

10


স্পোর্টস রিপোর্টার।।
নারী এনসিএলের সপ্তম রাউন্ডে জয় পেয়েছে বরিশাল,খুলনা,চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। সাত ম্যাচে ছয় জয়ে ১৪তম আসরের শিরোপা জিতেছে বরিশাল বিভাগ।

এবারের এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন সিলেটের শামিমা সুলতানা। ৭ ম্যাচে ২৭২ রান করেন তিনি। যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি চট্টগ্রামের ফাতেমা জাহান সোনিয়া ও বরিশালের সুলতানা খাতুন। দুজনেই ৭ ম্যাচে ১৪ উইকেট নেন। বেস্ট প্রমিজিং প্লেয়ারের পুরস্কার পান যুরাইয়া ফেরদৌস জয়িতা। লীগের সেরা খেলোয়াড় হন বরিশালের রাবেয়া খান।


টি-টোয়েন্টি সংস্করণের নারী এনসিএলের এবারের আসরে ২৮ ম্যাচে ৫৪৪০ রান হয়েছে। উইকেট পড়েছে ৩৬৮টি। চার ৩৯৯টি, ছক্কা ১০৭টি। তবে সেঞ্চুরির দেখা পাননি কোনো ব্যাটার।