স্টাফ রিপোর্টার
গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান। এরপর থেকেই গুঞ্জন শাকিবের ভবিষ্যৎ নায়িকা হচ্ছেন হানিয়া। আবার কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের এক ভ্লগে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান। সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শো রুম উদ্বোধন করেন শাকিব। আর সেখানে রাফসানও ছিলেন।
x
ভ্লগে দেখা গেছে, রাফসানকে দেখে শাকিব বলেন, তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে। এ সময় পাশ থেকে একজন জানতে চান, উনি কি আপনার সঙ্গে মুভি করছেন? উত্তরে শাকিব সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে। কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে, তা এখনো খোলাসা করেননি শাকিব খান। তিনি বর্তমানে ‘সোলজার’ নামে একটি সিনেমা করছেন, তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। তবে কোন সিনেমা নিয়ে কথা হচ্ছে, তা এখনও খোলাসা করেননি শাকিব।










































