Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

23

কলারোয়ায় ১২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হাটুনী এলাকায় অভিযান চালিয়ে ১২২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হাটুনী গ্রামের মৃত. মনতাজ আলীর ছেলে মো. আব্দুল মালেক (২৮)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হাটুনী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় নিজ বাড়ি থেকে ১২২ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাটকল চালু ও আধুনিকায়নসহ শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে শুক্রবার খালিশপুরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই পুনরায় চালু ও আধুনিকায়নসহ বর্তমান কর্মরত শ্রমিকদের বহাল রাখা, শ্রমিকদের বকেয়া পাওনা এবং খালিশপুর ও দৌলতপুর জুট মিলের দৈনিক ভিত্তিক অস্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে আজ ৯ অক্টোবর শুক্রবার বিকেল ৪:৩০টায় খালিশপুর পিপলস গোল চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খালিশপুর থানা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এ মানববন্ধনে পার্টির খুলনা জেলা, মহানগর ও কেন্দ্রীয় প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য পার্টির সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও পাটকলের সকল পর্যায়ের শ্রমিক ভাই-বোনদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

মোংলায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধে ব্যতিক্রমী কর্মকা- শুরু করেছে মোংলা থানা পুলিশ। ওই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মোংলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সাথে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতামুলব সভা করে থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা গত ৩ অক্টোবর মোংলার মাকড়ঢোন এলাকায় ধর্ষণের শিকার হওয়া ৭ বছরের শিশুর মামলার বিষয়েও খোঁজ খবর নেন। উপস্থিত শিক্ষক- শিক্ষার্থীর কাছ থেকে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, ধর্ষনের শিকার ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পজেটিভ এসেছে। দ্রুত সময়ে মধ্য মামলার তদন্ত রিপোর্ট আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মোংলার নারকেলতলা আবাসনে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ধর্ষক আঃ মান্নান (৫০) কে আটক করে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে। এ সময় মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি বলেন, কিছু মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। তাই তারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। নারী-শিশু নির্যাতনসহ নানা সমাজ বিরোধী কর্মকান্ড করছে মানুষরুপি নরপিচাশের দল। সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এক হয়ে কাজ করার আহবাণ জানান তিনি।

এ সময়  ওসি ইকবাল বলেন, নারী শিশু নির্যাতন বন্ধে সব সময় সর্তক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশের কর্মকান্ডে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সহায়তা করার আহবাণ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি, শিক্ষার্থী শেখ সালমান রাজ, মাসুদ রানা, সাইফুল আহম্মেদ, মোঃ কাউসার, সাদিয়া আফরিন, সানজিদা স্বর্ণা, নাজিয়া আফরিন, স্নেহা ইসলাম অহনা।

সাতক্ষীরায় বিজিবির অভিযান: ৯১ বোতল ফেন্সিডিল,পাথর ভর্তি ট্রাকসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন (বিজিবি)  এর দায়িত্বপুর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পাথর ভর্তি ১ টি ট্রাকে ৯১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ জন ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। আটককৃত জোহরুল মন্ডল (২৪) ভারতের পশ্চিম বঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ইটিন্ডা আথাপুরপূব গ্রামের আব্দুস ছামাদের ছেলে। সাতক্ষীরা বিজিবি পরিচালক অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার  জানান, ৮ অক্টোবর রাত ১২.৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৩ হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা স্থল বন্দর পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে পাচারকালে ৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এসময় আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

সাতক্ষীরায় শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক-১

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটককৃত তরিকুল ইসলাম আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের শিহাবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুলকে ভারতে যাওয়ার প্রাক্কালে সুন্দরবন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত রাত ১২ টায় সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পূর্ব কাশিমাড়ি গ্রাম সিআইডি’র দুটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। পুলিশ সুপার আনিছুর রহমান জানান, গত সোমবার দ্পুুর ২টার দিকে এই তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে ওই কন্যা শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে তার মা মামলায় অভিযোগ করেন। সোমবার রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর সিআইডি শিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সর্বোচ্চ গোপনীয়তায় অভিযান চালাতে থাকে। গ্রেপ্তার হওয়ার পর তরিকুল সিআইডি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন।

হাকিমপুর সামসুলহুদা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি সীল স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সীল স্বাক্ষর জালিয়াতী ও অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার দাবী করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১জন সদস্য জেলা শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত লিখিত অভিযোগে জানা গেছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শেখ সম্প্রতিক সময়ে রুপালী ব্যাংক বেতাগা বাজার শাখা হতে তার বেতনের জামানতে একটি লোন উত্তোলন করেছেন। নিয়মানুযায়ী সেই লোনের আবেদন ফর্মে তাঁর প্রত্যায়নকারী কর্তৃপক্ষ হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতি/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সীল ও স্বাক্ষরের প্রয়োজন হয়। সেই সীল স্বাক্ষরে উক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তাহার লোনের আবেদন ফর্মে সভাপতি অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরের স্থানে উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিসামূল হককে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজিয়ে স্বাক্ষর করান। শুধু তাই নয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সীল মোহরও জাল করে ব্যাংকে জমা দিয়ে লোন উত্তোলন করেছেন। যা অনিয়ম ও দুর্নীতির সামিল মাত্র। এছাড়াও তাহার বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের একাধিক আর্থিক হিসাবে ব্যাপক অনিয়ম দুর্নীতির ও অর্থ আতœসাতের নানা অভিযোগ এনে ম্যানেজিং কমিটির সদস্য শেখ আকতারুজ্জামান টুকু ৭ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ শেখ এর সাথে আলাপ করা হলে তিনি লোনের আবেদন ফর্মে একাডেমিক সুপারভাইজারকে দিয়ে স্বাক্ষর ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সীল মোহর ব্যাবহারের বিষয়টি স্বীকার করে বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মারা যাওয়ায় তিনি এই পথ অবলম্বল করেছেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এসএম হিসামুল হক এর সাথে আলাপ করা হলে তিনি স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করে বলেন প্রধান শিক্ষকের অনুরোধে আমি সরল মনে স্বাক্ষর করেছি। এবিষয়ে (ভারপ্রাপ্ত) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অসিম কুমার দাশ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মারা যাওয়ায় পদটি এখন শুন্য রয়েছে। সেই পদে স্বাক্ষর করার কারো নিয়ম নাই। যদি কেউ করে থাকেন তাহালে নিয়মনীতি মালা মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে। 

মোংলায় এসডিজি বাস্তবায়নে বাপা’র নদ-নদী জলাশয় রক্ষা বিষয়ক প্রশিক্ষণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

উপকূলীয় অঞ্চলে স্থায়ীত্বশীল উন্নয়নে নদ-নদী ও জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং সরকারকে সহযোগীতার লক্ষ্যে ‘স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রতিনিধি নির্বাচন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখা, পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে মোংলার টাইগার হোটেল মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) মোংলা শাখার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, মোংলা প্রেসকাবের সভাপতি এইচ এম দুলাল, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আরাফাত জুবায়ের। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সরকার টেকসই উন্নয়নের জন্য দেশের সকল নদনদী সংরক্ষণের ব্যাপারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত জাতীয় পরিবেশ কমিটি নদ-নদী রক্ষায় শক্তিশালী টাস্কফোর্স গঠন এবং জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা করে। বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদি উন্নয়নের সংকল্প নিয়ে ইতিমধ্যে বর্তমান সরকার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে। বক্তারা উপকূল অঞ্চলের স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিবর্গকে সুন্দরবন, পশুর নদীসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও জলাশয় সংরক্ষণে সরকারকে সহযোগিতা করার আহ্বাণ জানান।

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিএনপি নেতারা বলেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে সরকার দলের পান্ডা রুহুল আমিনের নেতৃত্বে গণধর্ষণের মধ্যদিয়ে এই অবৈধ সরকারের  অভিষেক হয়েছিল। এতবড় অপকর্মের হোতা রুহুল আমিন যখন জামিন পায় তাখন অন্যন্যরা স্বাভাবিক ভাবেই লাগাম ছাড়া হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ‘ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন এই অবৈধ সরকারের ছত্রচ্ছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো এখন একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।’ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মা-বোনদের ওপর নির্যাতন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যখন ক্ষমতায় তখন এ দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন। আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন ‘এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। সবার কাজ হবে একত্রিত হয়ে এ মহাদানব সরকারকে প্রতিহত করা। একই সঙ্গে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। বর্তমান সরকারের পৃষ্টপোষকতায় যেহেতু এহেন অপকর্ম, সুতরাং এই অনির্বাচিত দখলদার সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে জনগনের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে মুক্তির একমাত্র পথ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণ, খুন গুম, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাোলানা আঃ গফ্ফার। বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানার পরিচালনায় বক্তৃত করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, জাফর উল্লাহ খান সাচ্চু, স ম আঃ রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আঃ রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, রেহানা ঈসা, এড. তসলিমা খাতুন ছন্দা, শরিফুল ইসলাম বাবু, মোলা কবির হোসেন, জুলকার নাইম, জাবীর আলী ও আবু হানিফ প্রমুখ।

পাইকগাছায় ধর্ষণ প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ছাত্র- ছাত্রীরা ধর্ষকদের বিরুদ্ধে ও ধর্ষণ প্রতিরোধে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে ছাত্রনেতা ফরহাদুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখে, ছাত্রনেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, রইজ খান, ফাইমিন সরদার, হাফিজুল ইসলাম, রাশেদ হাসান, ফয়সাল আশিকুজ্জামান, রাইসুল ইসলাম, তাসিরুল, শাফিন আহম্মেদ, নাফিজ, কাজল, হাবিবা সুলতানা, মুসলিমা খাতুন পান্না, শেখ সিনথিয়া, রমজান সরদার ও হাসিবুল হক। জাগ্রত তরুন সংঘ, আলমতলা যুব সংঘ, এলসিয়ান-১৯ সংঘ মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন।

পাইকগাছায় লেয়ার ব্যবসায় ভাগ্য খুলেছে রামকৃষ্ণ সাধুর

বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছায় পোল্ট্রি (লেয়ার) ব্যবসা করে ভাগ্য খুলেছে রামকৃষ্ণ সাধুর। সে উপজেলার মেলেক পুরাইকাটি বোয়ালিয়া সাধু খাঁ পাড়ার জগদীশ চন্দ্র সাধুর ছেলে। রামকৃষ্ণ সাধু পিতার আর্থিক অনাটনের কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেনি। প্রথমে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার ও সর্বশেষ বোয়ালিয়া মোড় নামক স্থানে সাইকেল মেরামতের পাশাপাশি ব্যাটারী চার্জের ব্যবসা করতেন। এ ব্যবসায় তিনি বেশি দূর এগুতে না পেরে তার এক আত্মীয়ের নিকট থেকে ৫ হাজার টাকা ধার করে ও বাকীতে ১৯৯৮ সালে পোল্ট্রি (লেয়ার) প্রজাতির মুরগীর চাষ শুরু করেন। সেখান থেকে প্রথমে মুরগীর ডিম বিক্রয় করে ধার দেনা শোধ করেও ১০ হাজার টাকা লাভ করেন। এরপর রামকৃষ্ণ সাধুর পিছনে তাকাতে হয়নি। তার লভ্যাংশের টাকা দিয়ে সে দীর্ঘ ২২ বছর ধরে একই ব্যবসা করে বর্তমানে ২টি মুরগীর ফার্ম গড়ে তুলেছে। তার ফার্মে এখন ডিমের মুরগী রয়েছে ১ হাজার ৮ শ। প্রতিদিন ১ হাজার ৬ শ মুরগীতে ডিম দেয়। রামকৃষ্ণ প্রতিদিন ১২ হাজার টাকার ডিম বিক্রি করে। মুরগীর খাবার ও আনুসঙ্গিক খরচ বাদে মাসে লক্ষাধিক টাকা লাভ করে। সে আরো জানিয়েছে, করোনার কারণে কিছু দিন ডিমের দাম কম হওয়ায় একটু লাভ কম হয়েছিল। এখন ডিমের বাজার ভালো। এভাবে যদি ডিমের বাজার ভাল থাকে অনেক বেশি লাভবান হবো। আমার অনুপ্রেরনায় এলাকায় ও আমার আত্মীয় স্বজনেরা কয়েকটি ফার্ম গড়ে তুলেছে এবং তারা বর্তমানে সাবলম্বী।

সম্মিলিত ওলামায়ে কেরামের আখেরী চাহর-শোম্বা ও ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে প্রস্তুতিসভা

খবর বিজ্ঞপ্তি

দীর্ঘ ৭ মাস মহামারী করোনার ভয়াবহতার জন্য সম্মিলিত ওলামায়ে কেরামের কোনো সভা করা সম্ভব হয়নি। গত ৬ অক্টোবর মঙ্গলবার বাদ মাগরিব মসজিদ বায়তুশ শরদে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভা সংগঠনের সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ঘোষণা মোতাবেক আগামী ১৪ অক্টোবর বুধবার আখেরী চাহর-শোম্বা তথা শেষ নবী (সঃ)’র জীবনের শেষ রোগমুক্তি দিবস। এ উপলক্ষে সকল মসজিদে ও ধর্মীয় সংগঠনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করার আহ্বান জানানো হয়। অপরদিকে আগামী ১৭ অক্টোবর ’২০ হতে শুরু হতে যাচ্ছে বিশ্বনবী নবীকুলের স¤্রাট জগতের রহমাত মুহম্মাদুর রাসুল (সঃ)’র আগমন ও তিরোধাম মাস ‘রবিউল আউয়াল/ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)। এ উপলক্ষে সম্মিলিত ওলামায়ে কেরাম মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মধ্যে ব্যানার, স্টিকার, কলেমাখচিত প্যানা, র‌্যালী, শহরের এলিটবর্গ ও বিশিষ্ট ওলামায়ে কেরামাদের নিয়ে বিশেষ সেমিনার, র‌্যালী, লিফলেট বিতরণ ইত্যাদিসহ জেলার বিভিন্ন থানা মসজিদগুলোতে তালীমে জলসা করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সকল কর্মসূচি পালনে নবী প্রেমিকগণকে এগিয়ে এসে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় অপর এক প্রস্তাবে বর্তমানে দেশব্যাপী অনৈতিকতা, অশ্লীলতা, ব্যাভিচার ও ধর্ষণের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সকলকে ধর্মী অনুশাসন মেনে জীবন-যাপন করার আহ্বান জানানো হয়। একই সাথে এর ভয়াবহতা সম্পর্কে সর্বস্তরের জ্ঞানীবানদেরকে দুনিয়া ও আখেরাতের শাস্তির কথা এবং শিক্ষামূলক আলোচনার মাধ্যমে পথভ্রষ্টদের সৎপথে আনার জন্যও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়। এ সময়ে সভায় উপস্থিত ছিলেনÑসদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূরুল ইসলাম, উপাধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক মিঞা, উপাধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, ই. ফা. মুয়া. মাওঃ হাফেজ শাহাদাৎ হোসেন, মাওঃ মুহিবুল্লাহ, মাওঃ বাইজিদ হোসাইন, মাওঃ মোক্তার হোসাইন, এস ভি পি মাওঃ শহিদুল ইসলাম, প্রিন্সিপাল মাওঃ সুফী শফিউদ্দীন নেছারী, হাফেজ মাওঃ খলিলুর রহমানসহ অন্যান্য সদস্য ও ওলামাগণ।

রুপসায় এতিম ও দুস্থদের মাঝে নৌবাহিনীর খাদ্য বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দরিদ্র, অসহায়, ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বিএসও খুলনা কর্তৃক খুলনা নগরীর রুপসা এলাকায় এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল ৫০০ মানুষের মাঝে রাতের খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। দরিদ্র জনগণ এসব সহায়তা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শরণখোলার লোকালয়ে বাঘ: মানুষের মাঝে বাঘ আতংকে এলাকায় মাইকিং

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলার সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে বাঘ আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ এসে ধান ক্ষেতে লুকিয়ে আছে বলে গ্রামবাসীরা জানান। ধানসাগর ইউপি সদস্য ও পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা তালুকদার হুমায়ূন করিম সুমন জানান, বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন অফিস সংলগ্ন বন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিম রাজাপুর গ্রামে প্রবেশ করে। বন থেকে গ্রামের ধান ক্ষেতের দিকে রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। ছগির আকন নামে এক গ্রামবাসী জানান, ওয়াপদা বেরিঁবাধের বাইরে এমাদুল হাওলাদারের বাড়ীর পাশ দিয়ে গ্রামে বাঘ ঢুকে ধান ক্ষেতে লুকিয়ে আছে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাঘের প্রচুর পায়ের ছাপ দেখতে পেয়েছেন এবং গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক জানান, লোকালয়ে বাঘ আসলেও সেটি আবার বনে ফিরে গেছে এবং ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা পশ্চিম রাজাপুর গ্রামে গিয়ে মসজিদের মাইক দিয়ে মানুষজনকে সাবধান করেছেন বলে এসিএফ জানান।

ডুমুরিয়ায় ভূয়া পুলিশ ইন্সপেক্টর আটক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মাসুদ হাছান নামের এক ভূয়া পুলিশ ইন্সপেক্টরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ভেরিফিকেশন’র নামে টাকা নিতে এসে উপজেলার চুকনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।ধৃত মাসুদ হাছান (৪২) যশোর জেলার জেলরোড ঘোপ এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে।স্থানীয় জনতা সূত্রে জানা যায়,উপজেলার চুকনগর এলাকার ছাকাত আলী খাঁর ছেলে সবুজ খাঁর সাথে ভূয়া সেনা কর্মকর্তা পরিচয় দানকারী মনিরামপুর থানার মহাদেবপুর গ্রামস্থ কালিপদ পালের ছেলে নিমাই পালের সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে।সেই সুবাদে ৮লক্ষ টাকার বিনিমিয় সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে সবুজ খাঁর নিকট থেকে অগ্রিম ২লক্ষ টাকা গ্রহন করা হয়।এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষা ও চাকরীর ইন্টারভিউ’র নামে ঢাকায় নিয়ে যাওয়া হয়।সেখান থেকে ফিরে গত ২ আগষ্ট তার হাতে একটি ভূয়া নিয়োগপত্র দেয়া হয় এবং শীঘ্রই পুলিশ ভেরিফিকেশন হবে বলে তাকে অবহিত করে।তারই জের ধরে ঘটনার দিন দুপুরে খুলনার পুলিশ ইন্সপেক্টর পরিচয় দানকারী ধৃত মাসুদ হাছান ওই পরিবারের নিকট আরও ৫০ হাজার টাকা দাবি করে।তখন তার আচরন সন্দেহ জনক হলে স্থানীয়দের জানানো হয়।পরে স্থানীয় জনতা ঘটনাস্থলে হাজির হয়ে তার ভূয়া পরিচয় সনাক্ত করে পুলিশে সোপর্দ করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত সে থানা হাজতে আটক ছিল।

ডুমুরিয়ার ৩ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ৫ আহত ৪

এম রফিক, ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ৩ ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি সড়ক দূর্ঘনায় ৫জন নিহত ও ৭জন আহত হয়েছে।গত কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহিলা কলেজের সামনে এবং দুপুরে জিলেরডাঙ্গার হোগলাডাঙ্গা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশ এক বাস চালককে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে পৌছালে বরিশাল অভিমুখে হাওলাদার পরিবহন(ঢাকা মেট্রো ব ১৪-০৮৯১) নং একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রা চালক আমিনুল বিশ্বাসসহ (৬০) ৭জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্রা চালক আরাজি সাজিয়াড়া এলাকার আমিনুল বিশ্বাস,যাত্রী সাহস এলাকার মিজানুর রহমান শেখ (৫৫), হাবিবুর রহমান (৪০),নিতাই চন্দ্র সরকারসহ (৬০) চারজনই মারা যান। এ ঘটনার তিন ঘন্টার পরে দুপুর সোয়া ১টার সময় একই সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে পৌছালে ঢাকা মেট্রো ট ১৫-১৭৫২ নং একটি ড্রাম ট্রাক অতিক্রম করতে গিয়ে ইঞ্জিন চালিত একটি ভ্যানে ধাক্কা দেয়।এতে ভ্যান চালক শরিফুল ইসলাম (৩০) আহত এবং ঘটনাস্থতলেই তার মা হালিমা বেগম (৫৫)‘র মৃত্যু হয়। ঘটনা প্রসংগে  উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা ও হাইওয়ে পুলিশসহ আমরা যৌথভাবে অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুলনায় প্রেরণ করে।থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, উপজেলার দু’টি স্থানে দুর্ঘটনায় লোকজন হতাহত ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা নিহতের স্বজনদের কাছে ম্যাসেজ দিয়েছি এবং মান্নান মোল্যা (৬০) নামের বাস চালককে আটক করা হয়েছে।

শরণখোলায় স্কুলের প্রধান শিক্ষক-সহ দুই শিক্ষক বরখাস্ত

শরনখোলা প্রতিনিধি

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দ্ধায়ের করা মামলায় বাগেরহাটের শরণখোলার একটি সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক-সহ দুই শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং  রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সরদার মোঃ মোস্তফা শাহীন ৬অক্টোবর (মঙ্গলবার) এ আদেশ দেন। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের (ভোকেশনাল শাখার) দশম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মোঃ শাহিনুজ্জামানের বিরুদ্ধে । বিষয়টি ওই ছাত্রী চলতি বছরের ১৮ জানুয়ারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজীকে অবহিত করেন। কিন্তু প্রধান শিক্ষক শাহিনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন না করে উল্টো ওই শিক্ষার্থীকে তিরস্কার করেন। এ অপমান সইতে না পেরে ওই ছাত্রী (ইদুর মারার ঔষধ) বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে স্কুলের সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামান (৪৪), প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজী (৫৮) কে বিবাদী করে গত ২৩ জানুয়ারী শরনখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দ্ধায়ের করেন । উক্ত মামলায় গত ৫অক্টোবর (সোমবার ) দুপুরে ওই দুই শিক্ষক আদালতে হাজির হলে বাগেহাটের নারী-শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (মঙ্গলবার) দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজী ও সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ দেন এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অমেলিন্দু হালদারকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়ীত্ব পলনের নির্দেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন , ওই শিক্ষক দ্ধয়কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে । মামলা নিষ্পত্তি  না হওয়া পর্যন্ত তারা বিদ্যালয়ের কোন দায়িত্ব পালন করতে পারবেন না । তবে- জীবন ধারনের জন্য বেতনের অর্ধেক অংশ পাবেন।

মোংলার দিগরাজে সংখ্যালঘুর জায়গা জবর দখল করে রাখার অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার দিগরাজে সংখ্যালঘুর জায়গা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে খুলনার প্রভাবশালী ব্যবসায়ী মো: বেলায়েত হোসেনের বিরুদ্ধে। নিজের খরিদ করা ওই সম্পত্তির পুরো দখল পেতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতনিধির দ্বারে দ্বারে এগারো মাস ঘুরেও অসহায় তাপস গাইন পাচ্ছেন না কোন প্রতিকার। ওই ভূমি জোরপূর্বক দখলে রাখতে বেলায়েত নানা কৌশলে তাপসকে হয়রানী করে আসছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, মোংলার দিগরাজ মৌজায় এসএ ৩৬৫ ও ১৮৩ নম্বর খতিয়ানে ৬৫ শতক ভূমির রেকর্ডীয় মালিক ছিলেন পূর্ণচরণ মন্ডল। তার মৃত্যুর পর ওই সম্পত্তির ওয়ারিশেরা ১৯৮১ সালে কবলা মুলে বিক্রি করে দেন। ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখলে থাকা ওই কাকড়া মার্কেটটি মাহফুজুল হক লিমনের নিকট থেকে ২০১৯ সালে ৬৫ শতক ভূমি বায়না চুক্তি দলিল করেন তাপস গাইন। সংখ্যালঘু হওয়ায় তাপস গাইনের ওই সম্পত্তি জোরপূর্বক দখল নিতে থাকেন খুলনার ব্যবসায়ী বেলায়েত হোসেন।

তাপস গাইন অভিযোগ করে বলেন, তাকে হয়রানী করতে জালজালিয়াতীর মাধ্যমে তার চুক্তিকৃত কাঁকড়া মার্কেটের সম্পত্তিতে জনতা ব্যাংক খুলনা শাখার নিকট দায়বদ্ধ একটি সাইনবোর্ড দিয়ে রেখেছেন বেলায়েত। মুলত ব্যাংকের ওই শাখায় খোঁজ নিয়ে জানা যায় যে এসএ খতিয়ানের উল্লেখিত দুই দাগের ওই সম্পত্তিতে তাদের কোন মর্গেজ বর্তমানে নেই। কাঁকড়া মার্কেটের ওই ভূমি তিনি ক্রয় চুক্তি করায় প্রভাবশালী বেলায়েত হোসেন ক্ষিপ্ত হয়ে নানা কৌশলে তা জবর দখলে রেখেছেন। তার জবর দখল ঠেকাতে তিনি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাপস আরো বলেন, তিনি চুক্তি করা দলিল মোতাবেক ৬৫ শতক জমির মালিক। অথচ তার দখলে এখন ওই পরিমাণ সম্পতি নেই। বাটোয়ারা করে তার অবশিষ্ট ভূমি দখল নিতে ১১ মাস ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দপ্তরে। তার দাবী সংখ্যালঘু হওয়ায় তার উপর অত্যাচারের নমুনা এটি। তার দলিল অনুযায়ী জমি বুঝে পেতে আর বেলায়ের গংদের অত্যাচার থেকে বাঁচতে তিনি হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ স্থানীয় প্রশাসনের।

এ বিষয়ে বেলায়েত হোসেনের দাবী তিনি খরিদ সূত্রে ওই ভূমির মালিক। তবে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের কয়েকটি বৈঠক হওয়ার কথা স্বীকার করেন বেলায়েত হোসেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, জায়গাটি নিয়ে এর আগে মাপঝোপও হয়েছে। তারপরও ওই জায়গা নিয়ে যাতে কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে পুলিশের নজরদারী রয়েছে।

বনজীবীদের যেন কষ্টের শেষ নেই

মো. শামীম হোসেন, বাজুয়া প্রতিনিধি

পুরুষেরা মাছ ধরে, গাছকাটে, গোলপাতা কাটে, কাঁকড়া ধরে আর মধু আহরন করে থাকে আর নারীরা ব্যস্ত থাকেন চিংড়ির পোনা ধরার কাজে। আবার নারীরা কখনো পুরুষের নৌকায় সুন্দরবনে যান মাছ ধরতে। শিশুরা হাঁটাচলা শিখে বাইরে বের হওয়ার পর থেকেই প্রশিক্ষণ নিতে শুরু করে বনের কাজে। এত কষ্টের পরেও সুন্দরবন লাগোয়া গ্রামগুলোর বনজীবীদের কষ্টের দিন শেষ হয় না। পরিবারের সবাই মিলে কঠিন সংগ্রাম করেও তিনবেলা ভাত জোটাতে না পেরে বনজীবীদের অনেকে আবার ফিরছে অন্য কাজে। কেউ এলাকায়, আবার কেউ দূরের শহরে। কয়রা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পাথরখালী গ্রাম। কাঁচা পাকা রাস্তা দিয়ে এই গ্রামে ঢুকতেই নারী-পুরুষের ভিড় জমে যায়। সবার মুখেই বনজীবীদের বেঁচে থাকার কষ্টের কথা। সরকারি নানামুখী নিষেধাজ্ঞা আর প্রাকৃতিক নানা কারণে বন এখন আর তাদের জীবিকার পথ দেখাতে পারছে না। এ সব গ্রামের ৯০ শতাংশের বেশি মানুষ বাপ-দাদার আমল থেকে থেকে বনের কাজে জীবিকা নির্বাহ করে এসেছে, তাদের অধিকাংশই বছরের বেশির ভাগ সময় কর্মহীন থাকে। খুলনা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের উপজেলা কয়রা। ওপারে সুন্দরবন, এপারে লোকালয়, মাঝখান দিয়ে বয়ে গেছে কম প্রশাস্তের ছোট্ট নদী শাকবাড়িয়া। এ নদীর পারে সুন্দরবন লাগোয়া গ্রাম মঠবাড়ি, কাশিয়াবাদ, ৪নং কয়রা, ৫নং কয়রা, ৬নং কয়রা, পাথরখালী, কাটকাটা, গাববুনিয়া, শাকবাড়িয়া, হরিহরপুর, গাতিঘেরি, বীনাপানি, জোড়শিং, আংটিহারা, গোলখালী, পাথরখালী, তেতুলতলার চর,বানিয়াখালী। এ সকল গ্রামগুলো ঘুরে বনজীবীদের জীবন সংগ্রামের নানা তথ্য মেলে। গ্রামগুলোতে দেখা গেছে বহু কর্মহীন মানুষকে গাছের ছায়ায়, দোকানে, রাস্তার ধারে হাত-পা গুটিয়ে বসে থাকতে । বনের কাজ ছেড়ে এখন অনেকে মাটিকাটা, কৃষি কাজ,ইটের ভাটায় শ্রম দেওয়া, নদীভাঙন রোধে বলাক বানানো, বালুর বস্তা নদীতে ফেলাসহ নানা কাজ করছে। তবে এতে মজুরি একেবারেই কম। গত বুধবার ভরদুপুরে পাথরখালী থেকে জোড়শিং দিকে যাওয়ার সময় পথে দেখা মিজানুর গাজীর সঙ্গে। পাশের কোনো এক কৃষকের বাড়িতে চুক্তিভিত্তিক একবেলা কাজ শেষে কাঁধে কোদাল নিয়ে বাড়ি ফিরছিলেন। মিজানুর আর আমিরুল জানালেন, কখনো কারো বাড়িতে, কখনো চিংড়িঘেরে আবার কখনো বনের কাজে যান। কিন্তু এ দিয়ে সংসার চালানো মুশকিল। আবার কাজেও নেই কোনো নিশ্চয়তা। অতিকষ্টে কাজ জোগাড় করতে পারলেও মজুরি খুবই সামান্য। সারা দিন কঠোর পরিশ্রম করেও দেড়-দুই শ টাকার বেশি পায় না তারা। এলাকার অধিকাংশ মানুষ জানালেন, এক শ্রেনীর চোরা কারবারিরা দিনের বেলায় কাঠ কেটে বন ধ্বংস করছে। অথচ বনের ওপর নির্ভরশীল মানুষের নিরীহ মানুষদের সেখানে যেতে নানা সমস্যা। বনে বনদস্যুদের আতঙ্ক, বাঘের ভয়। রয়েছে কুমির কামট আর বন বিভাগের লোকের ভয়। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম বলেন, পারমিটধারী বনজীবীরা কোনো বাধা ছাড়াই বনে কাজ করতে পারে। তবে তাদের আর আগের মতো সুন্দর বনে যাওয়ার আগ্রহ নেই বলে তিনি জানায়। জেলে বাওয়ালীদের সাথে কথা বলে জানা গেছে সুন্দরবনের গা ঘেঁষে জেগে থাকা এই গ্রামগুলোর মানুষের বেঁচে থাকা নির্ভর করে বনের ওপর।

বনজীবীদের এইসব গ্রামের অধিকাংশ ছেলেমেয়ে স্কুলে যায় না। যে বয়সে ওদের স্কুলে যাওয়ার কথা, সেই শিশুকাল থেকেই ওরা শুরু করে বনে যাওয়ার প্রশিক্ষন। কারণ, ওদের বাবা-মা, দাদা সবাই যে বনজীবী। এই পেশাই হয়তো হাতছানি দিয়ে ডাকছে ওদের আগামী দিনগুলো। তাই আধুনিক যুগে এ জনপদের সাধারন মানুষ একটু বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা পেলে তাতে জীবন সংগ্রামে বেঁচে থাকত পারতো এমন প্রত্যাশা সকলের।

শার্শায় ফেনসিডিল ও একটি পিকআপ সহ শেখ সোহাগ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ সহ শেখ সোহাগ হোসেন (২৩) নামে একজন কে আটক করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বাগআচড়া বাজার থেকে তাকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটক  ফেনসিডিলের মূল্য ৯০ হাজার টাকা ও  পিকআপের মূল্য -৮ লাখ টাকা ।  আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে  শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অবিলম্বে পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে

খবর বিজ্ঞপ্তি

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে বৃহস্পতিবার এক কর্মীসভা বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রখ্যাত শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, টিইউসি কেন্দ্রীয় নেতা আসলাম খান, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা নূরুল ইসলাম, শামশের আলম শমশের, আবুল হাসেম, সামস শারফিন শ্যামন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহের মালিক শ্রমিক তথা এদেশের জনগণ। পাটকল ও পাটশিল্পের ধ্বংসের পিছনে বিজেএমসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভ্রান্তনীতি, লুটপাট, দুর্নীতিই দায়ী। অথচ দুর্নীতিবাজদের অন্যায়ের কোনো প্রতিকার না করে তার দায় সম্পূর্ণ শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে মিলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের আমলে ৪৫ হাজার কোটি টাকা খেলাপী ঋণ মওকুফ করা ও  ভাড়া ভিত্তিক রেন্টাল, কুইক-রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ৬২ হাজার কোটি টাকা ভর্তুকী দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ৫ হাজার কোটি টাকার শ্রমিক বিদায় নয়, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-এর প্রস্তাবনা অনুযায়ী ১২শ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলো আধুনিকায়ন করতে হবে, তদন্তপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র কর্মকর্তাদের দুর্নীতির বিচার করতে হবে, ২০১৩ সালের জুলাই হতে অবসর প্রাপ্ত শ্রমিকদের ক্ষতিপূরণসহ পাওনা এককালীন পরিশোধ করতে হবে. ২০১৯ সালের ৬টি বিল ও ঈদুল আজহার বোনাস অবিলম্বে পরিশোধসহ ১৪ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।

শিক্ষা ও প্রশিক্ষণের শেষ নেই-সিটি মেয়র

                  

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষা ও প্রশিক্ষণের কোনও শেষ নেই। সকল কাজে প্রশিক্ষণ থাকা জরুরি। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমাজে প্রয়োগ করতে হবে। মেয়র বৃহস্পতিবার সকাল নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচির আওতায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক সিটি ইউনিটের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুক্ত ছিলেন। তাঁর জন্যই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। দুর্যোগকালীন এ সংস্থার স্বেচ্ছাসেবীরা মানুষের কল্যাণে এগিয়ে আসে। তিনি বলেন, স্বেচ্ছাসবী এই সংগঠনটি আন্তর্জাাতিক অঙ্গণেও কাজ করে চলেছে।

সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক (টেনিং) ইকরাম এলাহী চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু। এসময় ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, প্রশিক্ষক সুপ্রিয়া সাহা ও মৃণাল কান্তি রায় উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউডিআরটির ২৫ সদস্য অংশ নেন।

মহসেন জুট মিলস শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে প্রস্তুতি সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারের জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকাল ৫টায় মহসেন শ্রমিক কলোনীতে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে এবং ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ  আমজাদ হোসেন ,  সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের  সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান,  আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায়  শিরোমনি শহিদ মিনার চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।

গাজীপুরে স্কুলের ভেতরে নিয়ে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, দু’জন গ্রেফতার

ঢাকা অফিস

গাজীপুরের কাশিমপুরে একটি বেসরকারি স্কুলের ভেতরে আটকে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নওগাঁয় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সকালে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার মো. নজরুল ইসলাম লিটনের ছেলে সম্রাট হোসেন শান্ত (২০) এবং একই থানার ভবানীপুর এলাকায় মো. আলীম হোসেন আলেকের ছেলে শাকিল আহম্মেদকে (২২) আসামি করা হয়। ভিকটিমের বাবা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় তাদের সঙ্গে ভাড়া বাসায় থেকে আচার বিক্রি করতো তারা। তাদের গ্রামের বাড়ি নওগাঁ। ভিকটিমের মা স্থানীয় একটি কিনিকে আয়ার কাজ করেন। মেয়ে সেখানে একটি মাদ্রাসায় হেফজ শাখার ছাত্রী। বুধবার সকালে মেয়েকে বাসায় একা রেখে তারা স্বামী-স্ত্রী কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। দুপুরে বান্ধবীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার পথে তাকে জোর করে ধরে পাশের একটি টিন-শেডের ব্র্যাক স্কুলের ভেতর নিয়ে যায়। পরে পালাক্রমে সম্রাট হোসেন ও শাকিল আহম্মেদ ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করে। সন্ধ্যায় মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে। পরে বৃহস্পতিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেছে। গাজীপুর মহানগর পুলিশের ডিসি ক্রাইম (উত্তর) শরিফুর রহমান জানান, ভিকটিমকে পরীক্ষা করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুপুরে নওগাঁয় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানান, ভিকটিমের শরীরে ধর্ষণের প্রাথমিক সিমটম পাওয়া গেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

দাকোপের লাউডোব ইউনিয়নে ভূমিধসখ্যাত আত্মঘাতী ড্রেজারের পাইপ ধ্বংস

বাজুয়া প্রতিনিধি

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ ও ভূমি কর্মকর্তা মোঃ মর্তুজা খানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় লাউডোব ইউনিয়নের ভূমিধসখ্যাত আতœঘাতী ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। জানা যায় দীর্ঘদিন ধরে এই চক্রটি দাকোপের বিভিন্ন খালে ভাসমান ড্রেজার দিয়ে বালু কেটে রাস্তায় ও মানুষের বসত বাড়ির ভিটা ভরাট করে লক্ষ লক্ষ টাকা আয় করে যাচ্ছিল। যেন দেখার কেউ ছিল না। ফলে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আতœঘাতী ড্রেজারের পাইপ ও ভাসমান ড্রাম  জব্দ করে  লাউডোব ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য তরুণ সরকারের হেফাজতে রাখেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাউডোব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সৈয়দ ভূইয়াকে অবৈধ ড্রেজার মালিকদের ( সাদ্দাম হোসেন, জামাল মিয়া ও তুহিন রহমান) কে দপ্তরে হাজির করতে বলেন। এই সময় ড্রাজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের কারনে যে বাড়ির ঘর মাটি ধসের কারনে ভেঙে পড়েছে সেই ঘটনা স্থল পরিদর্শন করেন  এবং এই ভাবে যদি আর কেউ বালু ওঠায় তাদেরকেও আাইন অনুযায় শাস্তি প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা বলেন।          

খুলনায় ইসলামী আন্দোলনের ধর্ষণ বিরোধী মিছিল আজ

খবর বিজ্ঞপ্তি

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সকল ধর্ষণের অপরাধীদের ফাঁসির দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুননুর মসজিদ কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মাওঃ মুফতী আমানুল্লাহ। আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফলে সকল পর্যায়ের নেতাকর্মী ও ছাত্র জনতাকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন।

কর্মের মাধ্যমে শাহজাহান পারভেজ আমাদের মাঝে বেঁচে থাকবে: আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক

খবর বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার ৬টায় নগরীর শেখ পাড়া বিদ্যুৎ স্কুল প্রাঙ্গনে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান উর্দ্বত্তন সহ-সভাপতি শাহজাহান পারভেজের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্ত্বি করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন, মরহুম শাহজাহান পারভেজ ছিলেন দুঃসময়ের সাহসী যোদ্ধা, বহু আন্দোলন সংগ্রামে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ত্যাগ ভোলার নয়। তাই শাহজাহান পারভেজ কর্মের মাধ্যমে মানুষের মাঝে স্বরনীয় হয়ে থাকবেন। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা। সভা সঞ্চালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, কাউন্সিলর আলি আকবর টিপু, নুর মোহাম্মদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু, এ্যাড: আল আমিন উকিল, মোক্তার হোসেন, এ্যাড: শামিম আহম্মেদ পলাশ, রফিকুল ইসলাম বাবু, কামরুল ইসলাম, নুর জাহান রুমি। সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, অধ্যা: আলমগীর কবির, কামরুল ইসলাম বাবলু, শ্যামল সিংহ রায়, মুন্সি আইয়ুব আলী, চ ম মুজিবুর রহমান, জাহিদুল হক, শেখ আবিদ উল্লাহ, মো: জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, হাজি মোতালেব মিয়া, সরদার আ: হালিম, মীর মো: লিটন, মো: জাকির হোসেন, আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, আ: কাইয়ুম গোড়া, এসএম রাজুল হাসান রাজু, এসএম করিব উদ্দিন বাবলু, টিএম আরিফ, শরিফ এনামুল কবির, এজাজ পারভেজ বাপ্পী, কামরুজ্জামান, এ্যাড: আল আমিন উকিল, মো: রুহুল আমীন খান, আলি আকবর, শিপন চৌধুরী, মো: আইয়ুব আলী, তোতা মিয়া, মঈন খান সেলিম, মেহেজাবীন খান, খাজা মঈন উদ্দিন, ইঞ্জি জব্বার হোসেন, মাহাবুব মম, মামুন উকিল, এসএম আকিল উদ্দিন, এ্যাড: সোহেল পারভেজ, শেখ আশরাফ হোসেন, মাহাবুব হোসেন, কবির পাঠান, জাকির হোসেন, শেখ হাসান, আনজুমান আরা বেগম, শারমিন রহমান শিখা প্রমুখ।

অব্যাহত নদী ভাঙ্গনে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ঝিনাইদহে নদীপাড়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন-প্রতিবাদ

ঝিনাইদহ প্রতিনিধি

অব্যাহত নদী ভাঙ্গনে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় নদীপাড়ে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা । মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভাঙ্গন কবলিত নদী তীরে দাঁড়িয়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয় । শৈলকুপার গড়াই নদের পাড়ে বড়–লিয়াতে বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন হয়। এর আগে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহের শৈলকুপা, কুষ্টিয়ার খোঁকসা, কুমারখালী উপজেলার মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন । তারা ভাঙ্গন কবলিত দু’পাড়ের মুক্তিযোদ্ধা পরিবার সহ সবার পুনর্বাসনের দাবি জানান।

জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক   লুৎফর রহমান টুলু, সাবেক ডেপুটি কমান্ডার মেহের আলী, যুদ্ধকালীন গেরিলা কমান্ডার লুৎফর রহমান, আইয়ুব, আসাদুজ্জামান, আব্দুর রহমান, আব্দুর রফিক প্রমুখ মুক্তিযোদ্ধা-স্থানীয় নেতৃবৃন্দ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, পদ্মার শাখা গড়াই নদ কুষ্টিয়া থেকে ঝিনাইদহ হয়ে মাগুরার দিকে গেছে। বছরের পর বছর খর¯্রােতা এ নদের অব্যাহত ভাঙ্গনে ঝিনাইদহের শৈলকুপা অংশের বড়–লিয়াতে রয়েছে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প কুষ্টিয়া প্রধান খাল । দিনে দিনে গড়াই নদের মারাত্মক ভাঙ্গনে এই সেচ প্রকল্পের কুষ্টিয়া প্রধান খাল ভাঙ্গনের মুখে রয়েছে। গড়াই নদের ভাঙ্গন থেকে মাত্র ১৫০ মিটার দূরে  উত্তর-দক্ষিন দিক দিয়ে খালের অবস্থান। যে কোন সময় বিলীন হতে পারে জিকে সেচ প্রকল্পের এ প্রধান খালটি।

বর্তমানে মকলেস বিশ্বাসের বাড়ি থেকে মুক্তিযোদ্ধা আঃ জলিলের বাড়ি পর্যন্ত ভাঙ্গন রয়েছে। ভাঙ্গনে এরই মধ্যে প্রায় ৫শ পরিবার, ১৪শত বিঘা ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ইদগাহ,গোরস্থান, শশ্বান ও বাজার সহ সব ধরনের স্থাপনা নদের গর্ভে বিলীন হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ঝিনাইদহের শৈলকুপার বড়–লিয়া এলাকার গড়াই নদের উজানে কুষ্টিয়া জেলার সীমানায় স্থায়ী ব্লক নির্মাণের কারণে নদীর তীব্র স্্েরাত বড়–লিয়াতে পড়ছে। এই নদের ভাটিতে মাগুরা জেলাতেও অনেকগুলো স্থায়ী ব্লকবাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু ভাঙ্গন রোধে ঝিনাইদহ জেলার শৈলকুপা অংশে কোন স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর অস্থায়ী ব্লক করলেও তা টেকে না । অবশ্য বেশ কয়েকটি মেগা প্রকল্প পাঠানো হয়েছে বলে বরাবর জানিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ।

মোড়েলগঞ্জে মারপিটের মামলায় শিক্ষক শ্রিঘরে

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে মশিউর হাওলাদার ওরফে সবুজ(৩৮) নামে এক শিক্ষককে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। একটি মারপিটের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। সবুজ ৯৫ নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। পুলিশ জানায়, জিউধরা ইউনিয়নের ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বরইতলা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে সবুজের বিরুদ্ধে নন জিয়ার ২৭/২০ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই মামলাটির বাদি একটি কলেজের অবসারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে বাদির সঠিক নাম জানাতে পারেনি এসআই শিমুল। এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে সোমাদ্দারখালী গ্রামের আবুল কালাম হাওলাদারের বসতবাড়ি, মৎস্যঘের দখল ও গাছপালা কর্তনের অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সংসদ সদস্য বরাবরে। সংসদ সদস্য বিষয়টি অনুসন্ধ্যান পূর্বক আইনানুগ ব্যবস্থার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোড়েলগঞ্জ সার্কেলকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসির।

রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে

রূপসা প্রতিনিধিঃ

রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে নন্দনপুর এলাকা থেকে ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ১৫০গ্রাম গাঁজা উদ্বার করা হয়। পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার  শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় জামরুল তলা এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের পর থানা পুলিশের এস আই হাসানুজ্জামান, এস আই মনোজ ঘোষ, এএসআই জামিরুল সহ একদল পুলিশ সদস্য উক্ত এলাকা থেকে ২ যুবককে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শ্রীফলতলা ইউনিয়নের বাধাল গ্রামের বাবুল শেখের ছেলে শাহিন শেখ(২৭) ও নন্দনপুর এলাকার ইউনুচ হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (১৯)। গ্রেফতারকৃত যুবকরা  জামরুলতলা এলাকার সেনা সদস্য হাফিজুর রহমানের বাড়ির ভাড়া টিয়া। উক্ত যুবকরা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে তারা মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

ফুলতলায় বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফুলতলা প্রতিনিধি

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফুলতলার বাজারের রফিক সড়কস্থ শাহাজাহাল বেকারীতে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআই এর অনুমোদনবিহিন পণ্য বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআই এর অনুমোদনবিহীন বিভিন্ন পণ্য নদীতে ফেলে বিনষ্ট করা হয়। একই সময় মাস্ক ব্যবহার না করার অভিযোগে ৩ ব্যক্তিকে ২শ’ টাকা করে ৬শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এছাড়া ফুলতলা উত্তর বাজারে বেদখল সরকারি জমির উপর অবৈধ দোকানঘর  উচ্ছেদপূর্বক দখলে নিয়ে সিলগালা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।

ফুলতলায় প্রতিবেশী মহিলাকে উত্যক্ত করার অভিযোগে আটক ১

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ প্রতিবেশী মহিলাকে উত্যক্ত করার অভিযোগে ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মনিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। তিনি ঐ গ্রামের সৈয়দ শওকত আলীর পুত্র। পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে মনিরুল প্রতিবেশী ছদর আলী শেখের কন্যা আঁখি বেগম (২৩) কে উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় বুধবার আঁখি বেগম ফুলতলা থানায় এসে বাদি হয়ে মনিরুল ও তার পিতাকে আসামী করে মামলা (নং-৬, তারিখ-০৭-১০-২০ইং) দায়ের করে। পরে পুলিশ মনিরুলকে আটক করে। 

ফুলতলায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ বুধবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার ছাতিয়ানী গাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ (৩৭) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। সে ঐ গ্রামের সাত্তার গাজীর পুত্র। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হলে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ফুলতলায় ধর্ষকদের শাস্তির দাবিতে মুসলিম ঐক্য পরিষদেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলতলা প্রতিনিধি

নোয়াখালী সিলেটসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে মুসলিম ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ফুলতলা বাজারে এক বিক্ষোভ মিছিল ও পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন মাওঃ ওবায়দুল্লাহ, মাওঃ মিরাজুল ইসলাম, মাওঃ সাইফুল হাসান, মাওঃ ওমর ফারুক, মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ নূর মোহাম্মদ, ক্বারি মাহাতাব উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

শরণখোলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

শরনখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে  র‌্যালী ও  মানববন্ধন করা হয়েছে।  ৮অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার তাফালবাড়ি বাজারে  রায়েন্দা দারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রলীগ এ মানব বন্ধনের আয়োজন করে। আধাঘন্টা ব্যাপী মানব বন্ধনে দেড় শতাধিক ছাত্রলীগ কর্মী অংশ নেয়। এর আগে একটি র‌্যালী স্থানীয় তাফালবাড়ি বাজার প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তৃতা করেন মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা জিসান তালুকদার প্রমূখ। বক্তারা ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে রায় কার্য্যকর করার এবং ধর্ষকদের বিচার সর্বোচ্চ মৃত্যুদন্ড আইন পাশ করার দাবি জানান।

দেবহাটায় ২১ টি পূজা মন্ডপের চলছে দুর্গা মায়ের প্রতিমা তৈরীর কাজ

কে এম রেজাউল করিম দেবহাটা

আর মাত্র কয়েক দিন পরেই মা আসবেন  মাটির পৃথিবীতে। বাবার বাড়িতে সপরিবারে। তারই আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে। প্রকৃতির মতোই  পূজা মন্ডবে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর আবাহন। ঢাকে কাঠি পড়ার আগেই কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। কিছু কাঠামোয় বাঁধা হয়েছে খড়। যাঁরা ইতিমধ্যেই খড়ের প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শুরু করেছেন, তাঁরা এই রোদে শুকিয়ে নিতে পারছেন প্রথম প্রলেপের মাটি। আর মাটি যত দ্রুত শুকোবে ততই দ্রুত হবে প্রতিমা বানানোর কাজ। তাই হাত চালিয়ে একের পর এক মূর্তি গড়ার পাশাপাশি মৃৎশিল্পীরা রোদে মূর্তি শুকনোর কাজটাও সেরে নিচ্ছেন এই ফাঁকে। মাকে সাজানোর উপকরণ যাঁরা বানান, তাদের ও নাকেমুখে দেখা যাচ্ছে ব্যস্ততার চাপ। এঁরা বিক্রি করেন মায়ের চুল, শোলার, জরির গয়না, চাঁদমালা। দিন যত এগোবে, ব্যস্ততা ততই বাড়বে। তখন রাতের ঘুম ভুলে ঝড়ের গতিতে তারের মুকুট, শোলার গয়না, ডাকের সাজে রকমারি নকশা গড়বে দশ আঙুল। সব মিলিয়ে তাই বাঙালির সেরা উৎসব আসার আগেই পুজোর গন্ধে মাতোয়ারা পুজো মন্ডপ গুলি। সেখানে মৃৎশিল্পীদের পরিশ্রমের সঙ্গে মিলেমিশে একাকার মৃন্ময়ীর গায়ের মাটির গন্ধ। গর্জন তেলের বদলে তাঁদের ঘাম দিয়েই যে চিকমিক করে উঠবে প্রতিমার মুখ! মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ করতে আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে দেবহাটা উপজেলার  ২১টি পূজা মন্ডপ স্বাস্থ্যবিধি মেনে  চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। আগামী ২২অক্টোবর ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবছর উপজেলার ৫টি ইউনিয়নে ২১ টি পূজা মন্ডপে উদযাপন করা হবে দুর্গোৎসব। এ বছর দেবহাটায় উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ০৭টি, পারুলিয়া ইউনিয়নে ০৭টি, সখিপুর ইউনিয়নে ০২টি, নওয়াপাড়া ইউনিয়নে ১টি ও দেবহাটা ইউনিয়নে ০৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। আর এই পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে- কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারা বটতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, স›ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কোঁড়া পাকড়াতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। এ বছর দুর্গাপূজা সম্পর্কে প্রতিমা শিল্পীদের কাছে জানতে চাইলে তারা বলেন, অন্যান্য বছরে যেমন উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হয়। সেই তুলনায় এই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে উৎসব উদ্দীপনা কম হবে। অন্যান্য বছরে যেমন দুর্গাপূজার কমপক্ষে এক মাস আগে থেকে পূজা মন্ডবে সাজসজ্জার কাজ শুরু হয়,সেই তুলনায় এই বছর অনেকটা সাদা-মাটা দুর্গাপূজা পালন করবে দেবহাটা উপজেলার মানুষ।

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে ‘হেল্প জোন’ এর প্রতিষ্ঠা উদযাপন

মাসুম হাওলাদার, বাগেরহাট

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে যুবকদের ব্যবসায়ী সংগঠন ‘হেল্প জোন’ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া বাজার সংলগ্ন হেল্প জোন‘র প্রধান কার্যালয়ে দিনটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। কাড়াপাড়া বাজারে বর্নাঢ্য র্যা লীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে হেল্প জোন‘র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, সাবেক জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্য মোঃ দিদারুল আলম।

সভাপতিত্বে হেল্প জোনের সভাপতি মোঃ রিয়াজ শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে হেল্প জোনের শেয়ার হোল্ডার, সকল সদস্য ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

হেল্প জোন একটি সামাজিক-ব্যবসায়ীকে উদ্যোগ। ২০১৮ সালের ৭ অক্টোবর কাড়াপাড়া ইউনিয়নের কিছু উদ্যমী যুবক একত্রিত হয়ে এলাকার গণমানুষের উন্নয়ন ও উপকার করার প্রত্যয়ে হেল্প জোন নামের এই প্রতিষ্ঠান গড়ে তোলে। বর্তমানে এই প্রতিষ্ঠানের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।#

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১৫

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি,

কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৫ জনকে আটক  করে আদালতে প্রেরন করেছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক আজিজুর রহমান, পিন্টু লাল দাস, সুপ্রভাত মন্ডল, সহকারী উপ-পরিদর্শক ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আলতাপোল গ্রামের আব্দুর রশিদ মোড়লের স্ত্রী আঞ্জুমানারা বেগম (৪০), কাবিলপুর গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে আনন্দ দাস (৩৭), ব্যাসডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে হাফিজুর রহমানকে (৩৫), ওয়ারেন্টভুক্ত কায়েমখোলা গ্রামের দিনবন্ধু হালদারের ছেলে দেবল হালদার (২৭), বালিয়াডাঙ্গা গ্রামের কাওছার মল্লিকের ছেলে বিল্লাল হোসেন মল্লিক (৩১), ব্যাসডাঙ্গা গ্রামের আহমদউল্লাহর ছেলে মহিউস সুন্না (৩০) আলতাপোল গ্রামের হযরত আলীর স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫), মনোহরপুর গ্রামের নওয়াব আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), বসুন্তিয়া গ্রামের ইনসার আলী মোড়লের ছেলে টিটো (২২), ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের বিষ্ণুদাসের ছেলে চন্দন দাস (২১), একই গ্রামের নিখিল দাসের ছেলে কৃষ্ণ হালদার (৩১), দেবাল হালদারের ছেলে তমাল হালদার (২২), আলতাপোল গ্রামের হযরত আলীর ছেলে ইমরান (২০) ও নওয়াব আলীর ছেলে হযরত আলী (৫১) এবং নিয়মিত মাদক মামলায় খতিয়াখালী গ্রামের মলয় দাসের ছেলে উত্তম দাসকে (৩৫) গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত মহিলাসহ ওয়ারেন্টভুক্ত, ডাকাতি, নারী নির্যাতন, হত্যা ও থানার নিয়মিত মাদক মামলায় গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

কোটচাঁদপুরে ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে জনসচেতনতা প্রচারনা সভা অনুষ্ঠিত 

আশাদুল ভূঁইয়া,  কোটচাঁদপুর

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে, বর্তমানে সাধারন জনগন, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার কর্মস্থলে পৌঁছানোর প্রধান মাধ্যম হলো ট্রেন, ইদানীং দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। যার কারনে ওই পাথর নিক্ষেপের কারনে অনেক হতাহতের ঘটনা ঘটছে,যাদের ভিতরে ট্রেন পরিচালক, টি টি,টি আই,ট্রেনের ড্রাইভার ও সাধারণ যাত্রীদের নিহতের ঘটনা নজির রয়েছে। তারই ধারাবাহিকতায় ৮ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ দিকে ঝিনাইদহ কোটচাঁদপুর রেলওয়ে ষ্টেশনে খুলনা রেলওয়ে থানা,পাকশী জোনের উদ্যোগে এক গন সচেতনতামূলক প্রচারনা সভা ২০২০ অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর রেলওয়ে ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপতিত্বে গন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়,সভায় প্রধান অতিথি হিসেবে খুলনা রেলওয়ে থানার ইনচার্জ ফয়েজুর রহমান বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন ছোট ছোট শিশুদের পাথর নিক্ষেপ থেকে বিরত থাকতে হবে এবং মসজিদের ইমাম,ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা সাধারণ মানুষকে এবিষয়ে অবহিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন খুলনা রেলওয়ে থানার এস আই তারিকুল ইসলাম, এস আই গোবিন্দ কুমার, উপসহকারী প্রকৌশলী রতন কুমার বসু, ষ্টেশন বুকিং সহকারী (ইনচার্জ) তরিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আল মামুন, প্রকৌশলী সুপারভাইজার হারেজ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে এই বিষয়ে রেল ষ্টেশনের আশেপাশের মানুষের মাঝে দিকনির্দেশনা প্রদান করা হয়।

খালিশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম বার্ষিক উপলক্ষে ফুটবল টুর্ণামেণ্টের উদ্ধোধন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম বার্ষিক উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন যশোর একাদশ বনাম বেনাপোল একাদশ। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে যশোর একাদশ ২ গোলে বেনাপোলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।

এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান নুথানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন    ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, শেখ হাশেম আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত (চজওউঊ) প্রকল্পের আওতায় গতকাল সকালে সদর উপজেলা অডিটরিয়াম কক্ষে ৪০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে টিউশন ফি প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সিবিআর ওয়ার্কার তাপস কুমার দেবতাথ, মধু মন্ডল বাকচী, নুরুল ইসলাম সহ প্রকল্পের সকল কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্যকে ইশারা ভাষায় উপস্থাপন করেন প্রকল্পের ইসিডি শিক্ষক মাকছুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার এনামুল কবির।

দিঘলিয়ায় রূপান্তর আয়োজিত প্লাটফর্ম গঠন সভায় বক্তারা

বাল্যবিয়ে এবং নারী নির্যাতনহীন সমাজ উপহার দিতে আমাদের অঙ্গিকারবদ্ধ হতে হবে

খবর বিজ্ঞপ্তি

নারীর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে দিঘলিয়া উপজেলা প্লাটফর্ম গঠন সভায় বক্তারা বলেছেন, নারী নির্যাতন বন্ধে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে বাল্যবিয়ে এবং নারী নির্যাতনহীন একটা সমাজ উপহার দিতে আমাদের অঙ্গিকারবদ্ধ হতে হবে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে এ কাজে দ্রুত সফলতা পাওয়া যাবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলির সমন্বিত কার্যক্রম নারী নির্যাতন ও বাল্যবিয়ে হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার সকালে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় বক্তারা এ কথা বলেন। ইউএসএইড, ইউকেএইড-এর অর্থায়নে কাউন্টারপার্টের সহযোগিতায় রূপান্তর পরিচালিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। এতে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানের সূচনা বক্তৃতা করেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। আলোচনায় অংশ নেন দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতা শিরিন ময়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, আলহাজ¦ সারোয়ার খান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, ইউপি সদস্য জ্যোৎ¯œা আহমেদ, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, সমাজসেবক ডাঃ সৈয়দ আবুল কাসেম প্রমূখ।

সভায় দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতা শিরিন ময়না কে আহ্বায়ক, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আক্তারী এবং এম এ মজিদ হাই স্কুলের সহকারী শিক্ষক মেহেদী হাসানকে যুগ্ম-আহ্বায়ক এবং সাংবাদিক শেখ মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট দিঘলিয়া উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম গঠন করা হয়।

ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে নাট্য সমন্বয় পরিষদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের পায়রাচত্বরে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জেলা নাট্য সমন্বয় পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব, ঝংকার শিল্পী গোষ্ঠির পরিচালক শান্ত জোয়ার্দ্দার, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লিটন, উই এর শরিফা খাতুনসহ অন্যান্যরা। বক্তারা, ধর্ষণ বিচার আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান।

জিয়া পরিষদের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

জিয়া পরিষদের চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসের কনিষ্ট ভ্রাতা মোঃ হাবিবুর রহমান বাচ্চু গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি…………রাজিউন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান,  প্রফেসর ড.মোঃ রকীব উদ্দিন, প্রফেসর ড. মোঃ গোলাম রক্কিবু, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কলেজের সাবেক ভিপি মোঃ হুমাউন কবীর, অধ্যাপক মনিরুল হক বাবুল, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাডঃ মশিয়ুর রহমান নান্নু, জেলা সম্পাদক মোঃ সফিকুর রহমান, এস,এম মোহাম্মদ আলী, অধ্যাপক শফিকুল আলম, অধ্যাপক শেখ মুনিবুর রহমান, অধ্যাপক রবিউল ইসলাম, মোঃ মিশকাত হোসেন, অধ্যাপক জাকির হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ হাবিবুর রহমান, মোঃ মনজুর রহমান, অধ্যাপক শফিকুর রহমান, এ্যাডঃ মহসীন মোল্লা, এ্যাডঃ আব্দুস সোবাহান, মোঃ জাহিদুর রহমান রাজু, এমএম এ বাসার, মোঃ নাসির উদ্দিন, মোঃ খোরশেদ আলম, মোঃ রবিউল ইসলাম মোঃ সাইফুল ইসলাম শামীম, শেখ আবু সাঈদ, মুকুল হোসেন মোল্লা, রবিউল ইসলাম রবি, মল্লিক আলমগীর সিদ্দিকী, মোঃ জায়েদ আলম, মোঃ আলী মোর্ত্তজা, প্রমুখ।

বুধহাটায় মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্টে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের এক বেকারী ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বুধহাটা বাজারের আবুল হোসেন সরদারের পুত্র বেকারী মালিক নাছির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচলনা করেন। এসময় উৎপাদিত বেকারী মালামালের কিছুতে উৎপাদনের তারিখ ও মেয়াদ তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৭ ধারায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আশাশুনিতে ছাত্রলীগের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে থানা সড়কে জনতা ব্যাংক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইনসহ বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন। দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বক্তাগণ বক্তব্য রাখেন। সাথে সাথে কুচক্রী মহল কর্তৃক নেত্রীর নামে কটুক্তিকারিদের শক্তহাতে দমন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। মানববন্ধন শেষে উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আসমাউল হুসাইনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।