Home আঞ্চলিক সাংবাদিক শাওনের ওপর হামলায় বিএনপির নিন্দা

সাংবাদিক শাওনের ওপর হামলায় বিএনপির নিন্দা

11


।। খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো চীফ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও দৈনিক প্রবাহের মফস্বল কামরুল মনি’র ওপর সন্ত্রাসী হামলা ও এলোপাতাড়ি মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
শনিবার (৮ নভেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ ৫ থানার নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি।