নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য বাবুকে বটিয়াঘাটা প্রেসক্লাবের অভিনন্দন
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা পরিষদের উপ-নির্বাচনে জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সদস্য পদে নবনির্বাচিত মোল্লা মো. মিজানুর রহমান বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বটিয়াঘাটা প্রেসকাবের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে জিরোপয়েন্টে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় কাবের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি রতন কুমার সাহা, সাধারন সম্পাদক মহিদুল ইসলাম শাহিন, যুগ্ম-সাধারন সম্পাদক এস এম বজলুর রহমান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, ক্রীড়া সম্পাদক মো. সোহরাব হোসেনসহ কাবের সকল সদস্যবৃন্দ।
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের শোক সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৫টায় নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে প্রয়াত শিল্পীদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি স. ম. গোলাম মোস্তফা। প্রয়াত যাত্রা শিল্পী রিক্তা সুলতানা, মিরা মমতাজ, পরিমল কুমার রায়, কেরামত আলী খোকন, বিশিষ্ট যাত্রা সংগঠক অজয় কুমার সরকারের সহধর্মীনী পদ্ম রানীর স্মরণে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মুন্না। সভা পরিচালনা করেন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মেহেদী ইনছার। শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ময়ুরী নাট্য সংগঠনের সভাপতি ও যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লিয়াকত আলী, জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আকন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ খাঁ, সাধারণ সম্পাদক জলিল হোসেন বাবু ও সংগঠনের উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সমীর কুমার সরকার, যুগ্ম সম্পাদক রতন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবীব রায়হান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম, যাত্রা শিল্পী বুলবুল আহমেদ, দিনেশ পাত্র, বেলাল হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যাত্রা শিল্পী কলাকুশলীরা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। অথচ সরকারের পক্ষ থেকে তারা তেমন কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এ জন্য বক্তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন। সভায় বক্তারা আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রা অনুষ্ঠানের অনুমোদন প্রদানের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
ডুমুরিয়ায় আত্মহত্যার প্রচারণার অভিযোগে আটক-২
ডুমুরিয়া প্রতিনিধি
স্বামীর আত্মহত্যায় প্রচারণার অভিযোগে আদালতের মামলায় এক গৃহবধু ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শাহ্পুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহমান গাজীর (৩৫) সাথে বটিয়াঘাটার গাওঘরা এলাকার মৃত হেকমত আলীর মেয়ে মুরশিদা সুলতানার (৩২) প্রায় ১০ বছর পূর্বে বিবাহ হয়। সেই থেকে স্বামী আব্দুর রহমান সৌদিতে কর্ম স্থান হিসেবে আসা-যাওয়া করতো। সর্বশেষ প্রায় দেড় বছর আগে সৌদিতে গিয়ে স্ত্রীর সাথে মনো-মালিন্য ও টাকা পয়সা নিয়ে মত পার্থক্য শুরু হয় তার। এরই মধ্যে স্ত্রী মুরশিদা সুলতানা একই এলাকার ব্যবসায়ী শাহ বিএম কিবরিয়ার (৩৫) সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা ছড়িয়ে পড়ে। বিষয়টি সৌদিতে বসেই জেনে যান আব্দুর রহমান। আর তখন থেকেই দু’জনের মধ্যে ফোনে ফোনে চলে তুমুল ঝগড়া-বিবাদ। যার পরিনামে গত ২৭ ফেব্রুয়ারিতে সেখানেই আত্মহত্যা করে আব্দুর রহমান। এর কিছুদিন পরেই মুরশিদা-কিবরিয়া বিবাহ করে ভাড়াবাড়িতে সংসার শুরু করে। কিন্তু পিতার নিহতের ঘটনা সহজে মানতে পারিনি তারই ছেলে আকাশ গাজী। তিনি বাদী হয়ে গত ৩রা মার্চ ওই দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন যার নং-০৪। থাানা পুলিশ মঙ্গলবার রাতে শাহ্পুর বাজারে অভিযান চালিয়ে একটি ভাড়াবাসা থেকে মুরশিদা ও কিবরিয়াকে আটকের পর আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে থানায় বসে মুরশিদা বেগম বলেন, আমার পূর্বের স্বামী আব্দুর রহমান গাজীর আগেও একটি বিবাহ ছিল। তার সাথে বিচ্ছেদের পর আমাকে বিয়ে করে। বিয়ের পর জানতে পারি সে ধার-দেনায় জর্জারিত। এক পর্যায়ে আমি নিজের নামে বিভিন্ন সমিতি ও লোকের নিকট থেকে টাকা এনে তাকে সৌদিতে পাঠাই। কিন্তু সেখানে বসে সে টাকা কি করতো, তার কোন হিসাব আমাকে দিতো না। বরং উল্টো আমাকে নানা ভাবে দোষ দিতো। এই নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে সে সেখানে আত্মহত্যা করে। এরপর আমি শাহ্ বিএম কিবরিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
থানা হাজতে দাড়িয়ে শাহ্ বিএম কিবরিয়া বলেন, আমি জানি মুরশিদার স্বামী আব্দুর রহমান সৌদিতে মারা গেছে। তারপর সে একজন বিধবা মহিলা হিসেবে তার সাথে পরিচয় ও আলাপ আলোচনার এক পর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা বিবাহ করি।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, বাদী আকাশ গাজীর অভিযোগ ও আদালতে মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডুমুরিয়ায় বঙ্গবন্ধু’র জম্মশত বার্ষিকীতে ফুটবল টুর্নামেন্ট
ডুমুরিয়া প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ডুমুরিয়া স্পোটিং কাব আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে উলা মইখালি এইচ সংঘ বনাম ডুমুরিয়া ইলেভেন ষ্টার কাব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা আছফর হোসেন জোয়ার্দ্দার, মোল্যা আবুল কালাম, শেখ হাফিজুর রহমান, মোকছেদ আলী সানা, এরশাদ মোল্যা, মাস্টার কবিরুল ইসলাম প্রমুখ। খেলায় নির্ধারিত ৬০ মিনিট শেষে ইলেভেন ষ্টার কাব ১-০ গোল ব্যবধানে উলা মইখালি এইচ সংঘকে পরাজিত করে বিজয়ী হয়।
ডুমুরিয়ার দুই ওয়ার্ডে উপ-নির্বাচন: স্বল্প মেয়াদের হলেও উঠেছে প্রচার-প্রচারণার ঝড়, মুখ খুলছেন না ভোটাররা
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দুই ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনের মেয়াদ কাল স্বল্প সময়ের জন্য হলেও কমতি নেই প্রচার-প্রচারণা। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। আর প্রার্থীরাও তাদের কর্মী-সমার্থকদের নিয়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
জানা গেছে, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ নম্বর এবং ৩ নম্বর এই দুই ওয়ার্ডের ইউপি সদস্যদের মৃত্যু জনিত কারণে সরকারি বিধি অনুযায়ী তফসিল ঘোষণা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কমিশন। সকল আয়োজন শেষে আগামী ২০শে অক্টোবর অনুষ্ঠিত হবে উপ-নির্বাচনের ভোট গ্রহন। আবার এর কিছুদিন পরে অর্থাৎ আগামী বছরের মার্চে শেষ হতে যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের পূর্ণ মেয়াদ কাল। ফলে দেখা যাচ্ছে, এই উপ-নির্বাচনে বিজয়ী প্রতিনিধির মেয়াদ কাল হবে স্বল্প সময়ের জন্য। তিনি হয়তঃ প্রতিনিধিত্ব করতে পারবেন তিন থেকে চার মাস। কিন্তু এই প্রতিনিধিত্ব অল্প সময়ের জন্য হলেও থেমে নেই প্রার্থীরা। কর্মী-সমার্থকদের নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
জানা গেছে, দুই ওয়ার্ডে প্রার্থী হলেন ৬ জন। এরমধ্যে দুই নম্বর ওয়ার্ডে মধুসুধন বিশ্বাস (মোরগ), সঞ্জয় মন্ডল (তালা) ও অনিতেষ বিশ্বাস মিলন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হল ২৩’শ। আর তিন নম্বর ওয়ার্ডে তুষার মল্লিক (ফুটবল), উত্তম হালদার (মোরগ) ও শরিফুল ইসলাম (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হল ১৭’শ ৫৪জন।
শুরুতে এই নির্বাচনে তেমন সোরগোল দেখা না গেলেও বর্তমানে উঠেছে তুমুল ঝড়। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। চার মাস নয়, একদিনের জন্য হলেও এ নির্বাচনে বিজয়ী হতে মরিয়া সকলেই। তাই তো বসে নেই প্রার্থীসহ তাদের কর্মী-সমার্থকরা। ভোর সকাল থেকেই গভীর রাত পর্যন্ত ভোট প্রার্থনায় ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
সরেজমিনে দুই ওয়ার্ডেই ঘুরে দেখা গেছে এমন চিত্র। চা’র দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা জুড়েই চলছে নির্বাচনী আলোচনা। দলে দলে লোকজন ছুটে চলেছেন এ’পাড়া থেকে ও’পাড়ায়। পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তারা। তবে এখনো মুখ খুলছেন না ভোটাররা। ওয়ার্ডের যোগ্য প্রতিনিধি খুঁজতে করছেন চুলচেরা হিসাব নিকাশ। এলাকার উন্নয়ন, সামাজিক সম্পর্ক, খেলাধুলা-সংস্কৃতি, শিক্ষা ও নিরাপত্তা নিয়েই চিন্তিত সবাই। এইদিক গুলো ঠিক রাখলে হয়তঃ তিনিই হবেন বিজয়ী এমনটিই মিলেছে আভাস।
বাগেরহাটে মাদক ব্যবসায়ী নব্য যুবলীগ নেতা সোয়েবের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা মাদক ব্যবসায়ী নব্য যুবলীগ নেতা পরিচয় দানকারী সোয়াইব ইসলাম সোয়েবের নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার দুপুরে চন্দ্রপাড়া এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সোয়েবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাগেরহাট প্রেসকাবের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, কচুয়া উপজেলা তাতী লীগের সদস্য সচিব সরদার মহিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা নাসিমা খানম, সালাম শেখ, মোহাম্মাদ মোস্তফা, রাজিয়া সুলতানা, রাশিদা বেগম, মাসুদ মিনা, আকবর শেখ, মিঠুন, শেখ মিন্টুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পারিবারিক ভাবে জামাত-শিবিরের মদদ পুষ্ট সোয়াইব ইসলাম সোয়েব ছাত্র দলের নেতা ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে হঠাৎ করেই যুবলীগের নেতা বনে যান। এরপর থেকে এলাকার মানুষকে নানা ভাবে অত্যাচার নির্যাতন শুরু করে। এলাকার যুবতী মেয়েদের উত্ত্যক্ত করা, স্থানীয়দের কাছ থেকে জোড় জবরদস্তি করে টাকা আদায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূগর্ভস্থ বালু উত্তোলন, মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নেই যা তিনি করেন না। সোয়েবের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বিভিন্নভাবে হয়রানি করেন। আমরা সোয়েবের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এদিকে চন্দ্রপাড়া এলাকার বাইরেও শহরের বাগেরহাট সেনিটারি‘র মালিক মনির হোসেন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, সোয়েব একজন প্রতারক। বাগেরহাটের এমপির প্রটোকল অফিসার পরিচয় দিয়ে আমার দোকান থেকে ৯৫ হাজার টাকার মালামাল নিয়েছে। নগদ ২০ হাজার টাকা দিলেও, অবশিষ্ট টাকা নিয়ে এখন ঘুরাচ্ছে।
চন্দ্রপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা রাজিয়া সুলতানা বলেন, বিভিন্ন সময় সোয়েব আমাকে কু-প্রস্তাব দিয়েছে। আমি যখন রাজি হয়নি। তখন আমার ছেলেকে মারধর করেছে। আমি তার প্রস্তাবে রাজি না হলে আমার ছেলেকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। আমি সোয়েবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় নাসিমা খানম বলেন, সাইনবোর্ডে কিনিক করার কথা বলে আমার কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছে। কিনিকও করেনা, আবার আমার টাকাও ও ফেরত দেয় না। আমি টাকা চাইলে আমাকে মেরে ফেলার হুমকী দেয়।
মোহাম্মাদ মোস্তফা বলেন, আমার জামাই আনোয়ার হোসেনকে বিদেশে পাঠানোর কথা বলে ৭ লক্ষ টাকা নিয়েছে সোয়েব। টাকা ফেরত চাওয়ায় আমার জামাইকে মারধর করেছে। আবারও টাকা চাইলে বিভিন্ন মামলায় ফাঁসানোরও হুমকী দিয়েছে। এছাড়াও একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে সোয়েব। সোয়েবের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সোয়েব বলেন, আমি কখনও ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি কোন অপরাধ করিনি। বিভিন্ন অপরাধ কান্ডের প্রতিবাদ করায় আমাকে হয়রানি করার জন্য কিছু মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
কয়রার পল্লীতে প্রেমিকের সাথে সন্তান সহ স্বামীর ঘর ছেড়েছেন গৃহবধু সালমা
কয়রা প্রতিনিধি
সারাদেশে যখন নারী নির্যাতন বেড়েছে তখন কয়রার পল্লীতে প্রেমিকের হাত ধরে ৪ বছরের শিশু সোহাগকে নিয়ে স্বামীর ঘর ছেড়েছেন গৃহবধু সালমা। ঘটনাটি গত বৃহস্পতিবার কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে। জানা গেছে, সালমা বিয়ের পর থেকে তার স্বামীর বাড়ীর পাশে আইয়ুব সানার পুত্র বিল্লাল (২৫) এর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সূত্র জানায় বারিক সানা পেশায় একজন জেলে, যে কারনে বেশিরভাগ সময় সুন্দরবনে মাছ ধরে। ফলে বাড়ীতে তার স্ত্রী সালমা প্রেমিক বিল্লালের সাথে কথাবর্তা ও মেলামেশা করার বিষয়টি প্রতিবেশিরা জানার পর তার স্বামী কে জানায়। সে জন্য স্ত্রী সালমা ও বারিক সানার সাথে বিরোধ সৃষ্টি হয়। অতপর বারিক সানা সালমার পিতামাতাকে জানিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত ২১ মার্চ ২০২০ তারিখে লিখিত ভাবে মিমাংসা হয় এবং সালমা ভবিষ্যতে বিল্লালের সাথে কোন প্রকার যোগাযোগ রাখবে না বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে। কিন্তু সালমা গোপনে তার প্রেমিক বিল্লালের সাথে মোবাইলে যোগাযোগ রাখেলও স্বামী বারিক তা জানতে পারিনি। এ বিষয় তার স্বামী বারিক সানা বুধবার কয়রা থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি সাংবাদিকদের জানান, গত ২৮/০৯/২০২০ তারিখ সুন্দরবনে মাছ ধরতে গেলে তার স্ত্রী সালমা তার ৪ বছরের পুত্র সোহাগ কে নিয়ে ১ লা অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ৫ নং কয়রা গ্রামে তার বাপের বাড়ীতে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ী থেকে বের হয়। তিনি বলেন, মঙ্গলবার মাছ ধরে বাড়ী ফিরে জানতে পারেন সালমা বাড়ী গেছে, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় সালমা তার পুত্রকে নিয়ে বাপের বাড়ী যায় নাই। এরপর তিনি খোঁজ নিয়ে বিভিন্ন সূত্রে জানতে পারেন সালমা প্রেমিক বিল্লালের সাথে কোথাও পালিয়ে গেছে। এছাড়া সালমা যাওয়ার সময় নগত ৫০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি সহ কাপড় চোপড় নিয়ে গেছে। এ সম্পর্কে স্থানীয় একাধীক ব্যক্তি জানায় প্রেমিক বিল্লাল কয়েক মাস আগে বাড়ী ছেড়ে অন্যত্রে পালিয়ে মোবাইলে সালমার সাথে যোগাযোগ রাখত এবং সালমা স্বামীর বড় অঙ্কের টাকা নেওয়ার অপেক্ষায় ছিল এতদিন। অন্য দিকে সালমার আত্মীয়রা জানায় সালমা স্বামীর ঘর ছাড়ার পেছনে তার মা হাসিনা বিবির হাত রয়েছে। যে কারনে বারিক সানা তার অর্থ সম্পদ ও সন্তানকে ফিরে পেতে আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ন অপসারণে পুলিশের অভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস, ট্রাক ও মোটরসাইকেল থেকে এ সময় ৮ শতাধিক হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। পরে সেখানে উচ্চ মাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এ সব অবৈধ হাইড্রোলিক হর্ন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে এ সময় নেতৃত্ব দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গাড়ী চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। শব্দ দুষণকারী এই হর্ন অপসারণে পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি গাড়ী চালকদের এ সময় হাইড্রোলিক হর্ন পরিহারের পরামর্শ দেন। পরে সেখানে হাইডোলিক হর্ণ যাতে আর কেউ ব্যবহার না করেন সেজন্য উপস্থিত বাস মালিক সমিতির ড্রাইভার হেলপারদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।
মোংলার দিগরাজে কাঁকড়া মার্কেট দখল নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার দিগরাজ এলাকায় কাঁকড়া মার্কেটের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের দখলে থাকা বিরোধপূর্ণ ওই জমিতে বুধবার সকালে নতুন করে আরো দুইটি সাইনবোর্ড দেয় আরেক পক্ষ। এ নিয়ে সংঘাতের আশংকায় ওই কাঁকড়া মার্কেটের দোকানীদের মধ্যে আতংক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মোংলার দিগরাজ এলাকায় কাঁকড়া মার্কেট নামে পরিচিত জায়গাটিতে পূর্ব থেকে দখলে রয়েছেন খুলনার ব্যবসায়ী বেলায়েত হোসেন। সেখানে আগে থেকেই তার নামে দুইটি সাইনবোর্ড রয়েছে। এদিকে মালিকানা দাবী করে বুধবার সকালে একই স্থানে আরো দুইটি সাইনবোর্ড দেয়া হয় জনৈক আকবর হোসেন ও তাপস গাইন নামক দুই ব্যক্তির নামে। পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে নতুন করে ঝুলানো সাইনবোর্ড দু’টি সরিয়ে ফেলা হয়েছে।
দীর্ঘদিন ওই জায়গায় দখলে থাকা খুলনার ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, তিনি ১৯৯৮ সালে ২ একর ৮৪ শতক নিচু জমি ক্রয় করেন। এরপর ২০০০ সালে সেখানে বালু ভরাট করে ৫৬টি দোকান ঘর নির্মাণ করেন। তখন থেকেই তিনি শান্তিপূর্ণভাবে ওই জায়গায় রয়েছেন। তিনি অভিযোগ করেন বলেন, স্থানীয় দুই ব্যক্তি জায়গা অর্থাৎ কাঁকড়া মার্কেটটি দখলের উদ্দ্যেশে সাইনবোর্ড টানিয়ে দেন। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।
তবে নতুন করে সাইনবোর্ড ঝুলানোর বিষয়ে আকবর হোসেন ও তাপস গাইন বলেন, ১৯৯৯ সালে মাহফুজুল হক লিমন ৬৫ শতক জমি জনৈক এম,এ করিম ভুইয়া ও তার স্ত্রীর কাছ থেকে ক্রয় করেন। এরপর গত বছর মাহফুজুল হক লিমনের কাছ থেকে তারা ৬৫ শতক জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন বেলায়েত হোসেন তাদের ক্রয়কৃত সম্পতি বুঝিয়ে না দিয়ে নানা তাল বাহানা করছেন। এ কারণে তারা বুধবার ওই জায়গার উপর সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
পরে বিরোধপূর্ণ ওই জায়গার উপর সাইনবোর্ড দেয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। পুলিশের নির্দেশে নতুন করে ঝুলানো সাইনবোর্ড দুইটি সরিয়ে ফেলা হয়েছে।
মোংলা থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, ওসি স্যারের (অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী) নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড সরিয়ে নেয়ার জন্য বলা হলে যারা সাইনবোর্ড দিয়েছিল তারা নিজেরাই তা সরিয়ে নিয়েছে।
নির্যাতনের ৫ মাস পর রাস্তায় দাঁড়িয়ে নৃশংস ঘটনার বর্ননা দিলেন গৃহবধূ: ধর্ষনের পর ছবি তুলে ভাইরালের হুমকি দিয়ে টাকা আদায়
স্টাফ রিপোর্টার
পাশবিক নির্যাতনের ৫ মাস পর খুলনায় রাজপথে দাঁড়িয়ে নৃশংস ঘটনার বর্ননা দিলেন খুলনার এক গৃহবধূ। মে মাসে রোজার ভিতরে নিজ ঘরে, ৫ বছরের নিজ সন্তানের সামনে পাশবিক নির্যাতনের স্বীকার হন এই নারী। আর এখন ৫ বছরের পুত্র সন্তান ও স্বামী নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন তিনি। এই ঘটনায় করা মামলায় গ্রেফতারহয় তিন আসামী। তার মধ্যে এক আসামী জামিনে বের হয়ে কেস তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আর মামলার চার্জশীট হয়নি এখনও। পুলিশ বলছে, আগামী সপ্তাহখানের মধ্যে দেওয়া হবে চার্জশীট। আর হুমকির বিষয়টি দেখা হবে।
০২ মে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের অর্ধ কিলোমিটর এর ভিতরে খানজাহান আলী রোডের বাহাদুর লেনের এই বাড়ির নিচ তলায় দিনের বেলায় ধর্ষনের স্বীকার হন গৃহবধূ। ধর্ষনের পর তার ছবি তুলে সেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কথা বলে এক হাজার টাকাও আদায় করে দুষ্কৃতকারীরা। নিজের শ্বশুরের চক্রান্তে পাশবিক নির্যাতনের স্বীকার এই নারী। শ্বশুড়ের অন্যায় কাজে সমর্থন না দেওয়াই তার আজ এই পরিনতি দাবি তার। তার দাবি শ্বশুড় অস্ত্র ও মাদক ব্যবসার সাতে জড়িত। এবং নৈতিক ভাবে খারাপ একজন মানুষ। সে গৃহবধূর মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
গৃহবধূর গ্রামের বাড়ী সাতক্ষীরা। গত বছর পারিবারিকভাবে নগরীর কেএমপির নিকট ফার্মেসী ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর তার শ্বশুড় তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তার ছবির সাথে অন্যছবি যুক্ত করে অপপ্রচার চালায়। এবং পত্রিকায় তার স্বামীকে ত্যাজ্য করার কথা বলে পত্রিকায় বিজ্ঞাপন দিলেও। তার সন্তানের আইনিভাবে বৈদ পাওনা পরিশোধ করেননি।
তারপরও স্বামী স্ত্রী ও ৫ বছরের পুত্র সন্তান নিয়ে বসবাস করছিলেন নগরীর খানজাহান আলী রোডের বাহাদুর লেনের শান্তিনীড় নামের চারতলা বাড়ির নিচ তলায়। ০২ মে বেলা ১১টায় বাসা দেখার কথা বলে ঘরে প্রবেশ করে দুই ব্যাক্তি। তারপর দরজা দিয়ে তার সন্তানকে হত্যা করে ফেলবে বলে তাকে ধর্ষন করে। পরে তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবার ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। পরে তার অনুনয় বিনয়ে ২ হাজার টাকা দাবি করে। নিরুপায় হয়ে সে এক হাজার টাকা দেন দুষ্কৃতকারীদের। এই ঘটনা জানাজানি হলে তার সন্তান ও স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এই ঘটনায় পরের দিন ০৩মে খুলনায় থানায় মামলা করে ভুক্তভুগী। মামলা নং ০১, তারীখ ০২.০৫.২০। অজ্ঞাত নামা আসামী করে মামলা করেন তিনি। মামলায় পাশ্ববর্তী এলাকার নাহিদুজ্জামান, আলী ইমরাজ জুয়েল ও সুমন শিকদার নামে তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। ভুক্তভুগীর অভিযোগ সুমন জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার চাপ দিচ্ছে। পাশবিক নির্যাতনের স্বীকার হয়ে পাচ বছরের বাচ্চা ও স্বামীসহ অমানিক ও অনিরাপত্তায় জিবন যাপন করছেন তিনি।
এই মামলায় আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সনাক্তও করা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে। করা হয়েছে ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও। মোবাইলে ছবি তোলার ব্যাপারে দুষ্কৃতকারীদের মোবাইল জব্দ করে সেটি আইটি ফরেনসির জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখনও মামলার চার্জশীট দেননি তদন্ত কর্মকর্তা। চার্জশীট দিতে বিলম্বের বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন করোনার কারনে ডিএনএ রিপোর্ট আসতে দেরি হওয়াই ও মোবাইলের আইটি ফরেনসিক রিপোর্ট এখনও না পাওয়ায় বিলম্ব হয়েছে বলছেন খুলনা থানার এই এস আই মোঃ আবু সাঈদ।
নাগরিক নেতারা বলছেন, ধর্ষনকারীরা মনে করে তাদের কোন কিছু হবে না। এই চিন্তা থেকেই তারা অন্যায় করে। অতএব ধর্ষনকারীদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
একাত্তর এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডাঃ বাহারুল আলম বলেন, ধর্ষনকারীরা নিজেদের খুব শক্তিশালী মনে করেন। তারা মনে করেন তারা আইনের উর্দ্ধে। এই কারনেই তারা অন্যায় করে। অতএব ধর্ষনের শাস্তি সর্বোচ্চ হলে অপরাধীদের অপরাধ প্রবনতা কমে যাবে।
নারী নেত্রী শামীমা সুলতানা শিলু বলেন, সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। সমাজে যে নৈতিক শিক্ষা আগে দেওয়া হতো তরুনদের সেটি বর্তমানে নেই। যে যার মত থাকেন, কারোর সাথে কারোর কোন সম্পর্ক নেই। আমি আমার পাশের ফ্যাটে কে আছে সেটি জানি না। আমাদের সামাজিক বন্ধন আরো দৃড় কতে হবে। তাহলে সমাজে নৈতিকতা সৃষ্টি হবে।
পাশাপাশি আরো একজন নাগরিক নেতা বলেন, তরুনদের খেলাধূলা, সাংস্কৃতিক চর্চাসহ নানা সৃজনশীল কর্মে যুক্ত করতে হবে। তা না হলে বর্তমান এই বদ্ধ সমাজ ব্যবস্থায় সৃজনশীল কর্মকান্ড হীন হয়ে পড়ে তরুনেরা মাদক ও ধর্ষনের মতন অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হবে।
অপরদিকে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে গত তিন মাসে চিকিৎসা নিয়েছে ৮৬জন। যার মধ্যে ধর্ষনের স্বীকার হয়ে এসেছিলেন ৪৫জন, শারীরিক নির্যাতনের স্বীকার হয়ে এসেছিলেন ৪১ জন। ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চত করা না গেলে সমাজে ধর্ষন প্রতিহত করা যাবেনা বলছে বিশিষ্টজনেরা।
দশ টাকার জন্য গেল দশ হাজার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সিরাপের লেভেলে নির্ধারিত মূল্যের চেয়ে দশ টাকা বেশি নেওয়ায় এক ওষুধের দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী উপজেলার টেংরামারী বাজারের ব্যবসায়ি জাহাঙ্গীর আলমকে এই জরিমানা করেন। ওই বাজারের চা দোকানি জয়নাল আবেদীনের অভিযোগের ভিত্তিতে আদালত এই অভিযান চালান।
জয়নাল আবেদীন জানান, গত মঙ্গলবার রাতে জাহাঙ্গীরের ফার্মেসী থেকে ‘হেপাটোলিন’ নামে একটি সিরাপ কেনেন তিনি। যার দাম জাহাঙ্গীর রেখেছেন ৭৫ টাকা। বাড়ি ফিরে তিনি দেখতে পান সিরাপের গায়ে মূল্য ৬৫ টাকা লেখা। বুধবার সকালে তিনি দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে জাহাঙ্গীর উত্তেজিত হন। তখন জয়নাল এসিল্যান্ডকে ফোনে বিষয়টি জানান। পরে আদালত অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একআগে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বাকোশপোল বাজারে মিষ্টির দোকানে যৌন উত্তেজক সিরাপ (জিনসিন) রাখার অপরাধে মালিক সেলিম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এরপর দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ভা-ীরমোড়, রোহিতা বাজার ও খেদাপাড়া বাজারে খাবার হোটেল, মিষ্টির দোকান ও করাতকলে অভিযান চালিয়ে আরো ২১ হাজার টাকা জরিমানা করেন।
মানবপাচারে সতর্ক থাকতে হবে
তথ্য বিবরণী
করোনাভাইরাস প্রাদুর্ভাবকালে আর্থিক অসহায়ত্বের সুযোগ নিয়ে পরিচিতি বা অপরিচিত জনের মাধ্যমে বিদেশে চাকুরির মিথ্যা প্রলোভন আসতে পারে। মানব পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারিত করে। এজন্য বিদেশে বিয়ে, ভ্রমণ এবং দেশের বাইরে কাজের প্রস্তাব পেলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিষয়ে নিশ্চিত হতে হবে। পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে হটলাইন নম্বর- ০১৩০৯০০৭৪৪৯ অথবা ০১৭৫৫৬৯৮৭৫৫ এ যোগাযোগ করা যেতে পারে। খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঝিনাইদহে ইবির প্রাক্তন ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে ইবি’র প্রাক্তন ছাত্রী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় থানায় ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনা মামলার হয়। এ মামলার প্রধান আসামী জামিরুল জোয়ারদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মাগুরা শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে প্রেস ব্রিফিং এ জানান পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর বৃহস্পতিবার রাতে তিন্নিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিন্নির মেঝো বোন মুন্নির প্রাক্তন স্বামী জামিরুল তার বাড়িতে এসে অকথ্য ভাষার গালিগালাজ ও ভাংচুর করে। অপমান সইতে না পেরে তিন্নি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরের দিন তার মা শৈলকুপা থানায় ৮ জনের নাম উল্লেখ করে ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ে করেন। এ ঘটনায় প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহে রাজমিস্ত্রীকে হাতুড়ি পেটা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে টিটু বিশ্বাস নামের এক রাজমিস্ত্রীকে হাতুড়ি পেটা করে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার কাশিমপুর গ্রামে। সে ওই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে।
টিটু বিশ্বাসের পিতা জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, সোমবার প্রতিবেশি সামাজিক প্রতিপক্ষ আফসার বিশ্বাসের ছেলে মনিরুল ও বসিরের সাথে টিটুর জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে ওই গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় মনিরুল ও বসির হাতুড়ি দিয়ে টিটুকে পিটিয়ে ও ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে একটি আবাসিক হোটেল থেকে ইন্দ্রজিৎ দেবনাথ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের পোষ্ট অফিস মোড়ের আবাসিক হোটেল রেডিয়েশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছি গ্রামের শুসেন দেবনাথের ছেলে।
আবাসিক হোটেলের ম্যানেজার শাহিনুর রহমান জানান, গত ২৭ সেপ্টেম্বর ইন্দ্রিজিৎ নামের এক যুবক ব্যবসায়িক কারণে হোটেলে ছিট বুকিং নিয়ে থাকতে শুরু করে। প্রতিদিনের ন্যায় গেল রাত ১০ টার দিকে তার কাছে ভাড়ার টাকা আনতে যায়। সেসময় তার রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। অনেক সময় ধরে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাতেই দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ।
ধর্ষদের বিরুদ্ধে গণস্বাক্ষর ও শপথের সভায় বক্তারা: ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড করার দাবি
স্টাফ রিপোর্টার
ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদন্ড প্রয়োজনে ক্রসফায়ারের দাবি উঠেছে মহান জাতীয় সংসদে। উত্থাপন করেছে এক সাংসদ। এ থেকে প্রমাণ হয় যে নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে পারলে এ রোধ করা সম্ভব। ধর্ষণ আর মাদক এক অপরের পরিপূরক। তাই দুটিকেই এক সাথে রোধ করতে হবে। নারী নির্যাতন করে হত্যা, ধর্ষণ মামলাগুলোর জন্য দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ‘ধর্ষণের কারণে নারী সমাজ আতঙ্কিত ও চিন্তিত। গণমাধ্যমে খবর এসেছে ২০১৯ সাল যেন ধর্ষণের মহাসাগর। পুলিশের অপরাধ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গেলো বছর ১৭ হাজার ৯৯৯টি নারী নির্যাতন মামলা হয়েছে। তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫ হাজার ৪শ জন। ১৮৫ জন শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের সময় ২৬ জন নারীর মৃত্যু হয়েছে। ১৮৩১ জন নারীর মৃত্যু ধর্ষণের পরে। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ১৪ জন শিশু। গেলো বছর সবচেয়ে বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ হচ্ছে, ধর্ষণের সংখ্যা বাড়ছে, এর থেকে পরিত্রাণের উপায় কী, এ বিষয়গুলো নিয়ে সর্বদলীয় মতামতের ভিত্তিতে সমাধানের পথ খুজতে হবে। এভাবে বললেন গণস্বাক্ষর ও শপথ চলাকালে নাগরিক নেতারা।
বুধবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে জনউদ্যোগ,খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে নোয়খালী, সিলেট, গোপালগঞ্জসহ সারাদেশে ধর্ষণ, নির্যাতন হত্যার প্রতিবাদে গণস্বাক্ষর ও ধর্ষকদের বিরুদ্ধে শপথ বাক্য উচ্চারিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সরকারের কাছে আবেদন যে হারে ধর্ষণ বেড়েছে, তাতে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে ধর্ষণ নিয়ন্ত্রণ হচ্ছে না। সময় এসেছে এ বিষয়ে চিন্তা-ভাবনার। সরকারের কাছে অনুরোধ ধর্ষণের দায়ে (যদি প্রমাণ হয়) তার সাজা যাবজ্জীন কারাদন্ড না দিয়ে মৃত্যুদন্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ধর্ষণের খবরের মতো ধর্ষণের শাস্তির খবরও ফলাও করে প্রচার করার জন্য। যাতে ধর্ষকরা এ সর্ম্পকে জানতে পারে। সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সঞ্চালনা করেন জনউদ্যোগ,খুলনার আহবায়ক নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলুও জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুরন্নাহার, রেহেনা আক্তার, রোজী রহমান, সিপিবি নারী সেলের সুতপা বেদজ্ঞ, সাংস্কৃতিক কর্মি জেসমিন জামান, মহিলা পরিষদের ইসরাত আরা হীরা, আগুয়ান ৭১এর মো: আব্দুল্লাহ চৌধুরী, আবিদ শান্ত, কমলেশ বাছাড়,রুমি রহমান,সুকন্যা সরদার,কাওছারী জাহান, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, অধ্যক্ষ ডা: এম এন আলম সিদ্দিকী, খুলনা উন্নয়ন ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্লোবাল, খুলনার শাহ মামুনর রহমান তুহিন, কৃষ্ণা দাস, সঞ্জয় কুমার মল্লিক, শেখ আব্দুল হালিম, মোহাঃ এম এ সাদী, প্রমুখ।
কপিলমুনিতে মেডিকেল সেমিনার অনুষ্ঠিত
এইচ এম এ হাশেম, কপিলমুনি (খুলনা)
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের হল রুমে স্কায়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আয়োজনে বুধবার বিকালে স্বাস্থ্য বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাবেক অধ্যক্ষ মাওঃ বোরহান উদ্দীনের সভাপতিত্বে মোঃ আনিছ আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডাঃ এস আজিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সজ্ঞয় দাশ, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বাবেক ব্যাংক ব্যবস্থাপক শেখ আঃ আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, জেষ্ঠ্য সাংবাদিক এইচ এম এ হাশেম, কপিলমুনি প্রেসকাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, কপিলমুনি প্রেসকাবের সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শেখ আব্দুল আলীম, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, শিক্ষক আবু বাক্কার হাজরা প্রমূখ।
রামপালে দুই সন্তানের জননী গৃহবধূকে হত্যার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে রাধিকা পাল (৩৮) নামের এক গৃহবধূকে লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে। উপজেলার পিত্তে গ্রামের নিহতের স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বুধবার বেলা ১২ টায় তার স্ত্রী রাধিকাকে লাথি মারেন একই এলাকার মৃত কৃষ্ণ পালের পুত্র সুদীপ পাল (৫০)। ওই সময় দিলীপকে মারপিট করেন, সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত বিদ্যাধর পালের পুত্র রবিন পাল (৫৫)। এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বেলা আড়াইটায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুদীপ্ত বাকচী মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে। অভিযুক্ত সুদীপ পাল জানান, অভিযোগ সত্য নয়। দিলীপ পাল তার নিজ স্ত্রী কে মারপিট করে মেরে ফেলে প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন। তদন্তকারী কর্মকর্তা আনসার উদ্দিন জানান, আমরা সুরতহাল নির্ণয়ের করেছি। গৃহবধূ নিহতের ঘটনায় বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে, তবে এর বেশী কিছু মন্তব্য করতে চাননি।
খুলনায় ইসলামী আন্দোলনের ধর্ষণ বিরোধী মিছিল শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সকল ধর্ষণের অপরাধীদের ফাঁসির দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুননুর মসজিদ কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। শুক্রবারের মিছিল সফলের লক্ষ্যে গতকাল বুধবার (৭ অক্টোবর) রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভা পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে কেন্দ্রীয় শূরা সদস্য,নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ আল মামুন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আইম্মা পরিষদের নগর সাংগঠনিক মাওঃ আলী আহমদ, নগর সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, জেলা সহ দপ্তর মাওঃ আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান প্রমূখ।
নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দেশে অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতন ও নারীর সম্ভ্রমহানির প্রতিবাদে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা কমিটির এক সভা বুধবার বিকেল ৫টায় কবি দুখু বাঙালের সভাপতিত্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশে অব্যাহতভাবে নারী ধর্ষণ, গুম-খুন, অপরহরণসহ নানাবিধ পন্থায় নারী নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জনজীবন হুমকির সম্মুখীন। বক্তারা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং এ ধরনের অপরাধ প্রবণতা রোধের জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের আকর্ষণ করে বলেন, নারীদের প্রতি এ সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে বলে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা সংস্কৃতি আন্দোলনের প্রতিও এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তব্য রাখেনÑগণশিল্পী সংস্থান অন্যতম কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মিনা মিজানুর রহমান, খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রভাষক গৌতম কুমার কু-ু, সাধারণ সম্পাদক প্রভাষক আশিষ কুমার ম-ল, অধ্যাপক শঙ্কর কুমার মল্লিক, অধ্যাপিকা অজান্তা হালদার, এম এম শেরআলী শেরবাগ, রহিমা পারভীন হেমা, কবি মোঃ ইমদাদ আলী, কবি এল কে টফি, জেসমিন জামান, ডি কে হালদার, নূরুন নাহার হিরা, বনানী ঘোষ, দীপক দত্ত, প্রভাষক উত্তম কুমার বিশ্বাস, অজয় দে, আরাফতি ইসলাম, সৈয়দ আবুল কালাম আজাদ, ছায়া দেবনাথ, নাজমুল সাদাত, আসমা আক্তার, অরূপ কুমার নাগ, সঞ্জয় কুমার মল্লিক, মৃত্যুঞ্জয় কুমার সরদার, মোঃ সাগর প্রমুখ। সভায় আবৃত্তি ও প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নারীর সহিংসতার প্রতিবাদে আগামী ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টায় খুলনা ফেরীঘাট থেকে এক প্রতিবাদী মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।
নগরীতে ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসুচীতে সকলকে আসার জন্য আহবান জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
পাইকগাছা-কয়রার প্রতিটি মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে: এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার করোনা কালেও দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রেখেছে। তিনি বলেন, করোনায় সারা বিশ্বের উন্নয়ন যখন স্থবির হয়ে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছেন। করোনার কারণে দেশের উন্নয়ন যাতে ব্যাহত না হয় এ জন্য সরকার সতর্ক রয়েছে। এমপি আক্তারুজ্জামান বাবু আরো বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায়ও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নির্বাচনী এলাকাকে শতভাগ বিদ্যুতায়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হয়েছে। দু’উপজেলার প্রতিটি গ্রাম উন্নয়ন নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এলাকার প্রতিটি মানুষ এখন বর্তমান সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। তিনি সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পাইকগাছার গড়ইখালী বাজার কমিউনিটি সেন্টারে ইউনিয়ন উন্নয়ন ভিত্তিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অর্ধেনেন্দু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগনেতা এসএম আয়ুব আলী প্রমুখ।
নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী নগর ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন, মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শীলতাহানি ধর্র্ষণচেষ্টা ও নির্যাতন, লক্ষ্মীপুরের রামগাতিতে বিধবা নারীকে গণধর্র্ষণ, ভোলার চরফ্যাশনে গুহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণ, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটে এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্র্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে, নারী প্রতি সহিংসতা বন্ধে এবং সকল ঘটনার সাথে জড়িত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর শিববাড়ী মোড়ে এ আলোক প্রজ্জ্বলন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। আলোক প্রজ্জ্বলন, প্রদিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “ধর্র্ষকের কোন সমাজ বা পরিবার নাই, নাই কোন দল ধর্র্ম বা পরিচয়, তাদের একটিই পরিচয় তারা ধর্ষক। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সবাই ধর্ষকের সর্র্বোচ্চ শাস্তি দাবি করছি। নারীর প্রতি সহিংসতা স্থায়ীভাবে বন্ধে এবং সকল ধর্ষকের বিরুদ্ধে সর্বদা স্বোচ্ছার বাংলাদেশ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ। তিনি আরও বলেন বর্তমান সরকার সর্বদা ধর্ষদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, কোন অবস্থাতেই ধর্ষককে ছাড় দেওয়া হচ্ছে না। যেখানেই নারী নিপীড়ন হচ্ছে সেখানেই তড়িৎ ব্যবস্থা গ্রহন করছে বর্তমান সরকার ও প্রশাসন। তিনি আরও বলেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরাও চাই, তাই বলে আন্দোলনের নামে কোন ধরণের ষড়যন্ত্র সহ্য করা হবে না, সহ্য করা হবে না মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কোন ধরণের কটুক্তি। আপনারা ধর্ষকের বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেন আমাদের সমর্থন থাকবে কিন্তু আন্দোনের নামে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র করবেন না। তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন আমাদের আরও সতেচন হতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চ.ম মুজিবর, মহানগর যুবলীগ সদস্য কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, মো রাশেদুল ইসলাম, মাসুম উর রশিদ, অভিজিৎ পাল, মেহেদী হাসান রাসেল,জামিল আহমেদ সোহাগ, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, মাসুদ হোসেন সোহান, রনবীর বাইড় সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, জুুবী ওয়ালিয়া টুই, মো: শাহিন, দিদারুল আলম, রহমত সরদার, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, কামাল হোসেন, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহমুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সুবজ, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, চিন্ময় মিত্র, সাইফুল ইসলাম, সাজু দাশ, সাইমুন নিয়ত, জিহাদী জিসান, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শংকর কুন্ডু, শাহ আরাফাত রাহিব, মো: গালিব হোসেন, প্রিতম সাহা, মহিউদ্দনি হাওলাদার জনি, অভিজিৎ সরকার রাহুল, সোহান সাদী, অরিন্দম চক্রবর্তী, শরিফুল ইসলাম মুন্না, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, রিক্তা নবী, পিয়াল হাসান প্রমুখ।
গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে গৃহকর্তার ছেলে গ্রেফতার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে আবির হোসেন (২৬) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেফতার আবির শার্শা ইউনিয়নের নাভারনে অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী হাজি এনামুলের ছেলে। শার্শা থানা সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে ধর্ষকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত ওই গৃহপরিচারিকা। গত তিনমাস ধরে গৃহকর্তার ছেলে তাকে নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিল। প্রতিবাদ করলে লম্পট আবির তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতে শুরু করে। পরে খবরটি গৃহপরিচারিকার পরিবারের কাছে পৌঁছালে ওই বাসা থেকে তাকে নিয়ে আসে তার ফুফু। ফুফু ও ধর্ষিতা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য থানায় গিয়ে পুলিশের সহযোগিতা নিতে বলেন। মঙ্গলবার শার্শা থানায় এসে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে ধর্ষিতা গৃহপরিচারিকা। তার পরই ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গৃহপরিচারিকা থানায় ধর্ষণের একটি মামলা করে। পরে এ বিষয়ে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পরই সন্ধ্যায় অভিযুক্ত আবির হোসেনকে নাভারন-সাতক্ষীরা মোড় থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিমের আলামত পরীক্ষার জন্য বুধবার সকালে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে আদালতে জবানবন্দি গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সোনালি জুট মিলের সাধারণ শ্রমিকদের জরুরি সভা: সিবিএ নেতাদের শ্রমিকদের অনস্থা
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন সোনালি জুট মিলস সাধারন শ্রমিক কর্মচারীদের এক জরুরি সভা ৭ অক্টোবর বুধবার বেলা ২ টায় মিল অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে সাধারন শ্রমিকদের সর্বসম্মতিক্রমে বর্তমান মেয়াদউত্তির্ণ সিবিএ নেতাদের অনাস্থা প্রদান করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে সোনালী জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক ও ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন লিয়াকত মুন্সি, আবুল কাশেম, বাবুল শেখ, কাশেম মুন্সি, বাবুল খান, মোকসেদ মোল্লা, চান মিয়া, লুৎফর রহমান, আবুল কালাম প্রমুখ । সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব দেয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সহকারি (এপিএস) আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মেদ, সদস্য সচিব মোড়ল আনিছুর রহমান ও গোলাম রসুল খান। সাধারণ শ্রমিকদের বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান সোনালি জুট মিলের বর্তমান সিবিএ’র মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে , ইতিমধ্যে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে শ্রম পরিচালকের দপ্তরে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।
খানজাহান আলী থানা বিএনপি নেতা আলী আহম্মদের ইন্তেকাল
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি নেতা ও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক গিলাতলা দক্ষিণ পাড়া এলাকার মোল্লা আলী আহম্মদ ইন্তেকাল করেছেন। ( ইন্না – রাজিউন ) । ৭ অক্টোবর বুধবার সকাল ৮ টায় শিরোমনি বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাজারের ব্যবসায়িরা তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা খুমেক হাসপাতালে হস্তান্তর করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার সময় ইন্তেকাল করেন । মৃত্যুকালে স্ত্রী , ৪ পুত্র , ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । বুধবার বাদ আছর গিলাতলা কেডিএ আবাসিক মাঠে জানাযা শেষে আবাসিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা ৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার , আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মির কায়সেদ আলী, নগর বিএনপির সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ- সভাপতি এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম,এনামুল হাসান ডায়মন্ড, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আযম হাদী, মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, হাসান মাহমুদ টিটো, হাফেজ গোলাম মোস্তফা, অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম শুকুর, শেখ আঃ সালাম , মিনা মোরাদ হোসেন, মোল্লা সোহরাব হোসেন, শেখ তরিকুল ইসলাম, আলহাজ্ব আল আমিন, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, মোল্লা সোলায়মান, আজাহার গাজী, শাওন জমাদ্দার, নাসির, লিমন মোল্লা, রফিকুল ইসলাম , বাচ্চু, খান রিয়াজুল ইসলাম রাজা, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, মামুম বিল্লাহ প্রমুখ ।
শেখ হেলাল উদ্দিন এমপির মাতার সুস্থ্যতায়
মোড়েলগঞ্জ পৌরসভায় প্রতিবন্ধী দুস্থ্যদের মাঝে চাল বিতরণ
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা বেগম রাজিয়া নাসের সুস্থ্য হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করে মোড়েলগঞ্জ পৌরসভায় প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার তার নিজ উদ্যোগে পৌরসভা কার্যলয়ে ১২শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করেন। কাউন্সিলর আজিজুল রহমান মিলন, তপন পোদ্দার, ওয়ালিউর রহমান, মো. মহিদুল ইসলাম, কুরছিয়া বেগমসহ দলীয় বিভিন্ন নেতাকর্মী তার সাথে ছিলেন। এ সময় পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের গনমানুষের নেতা জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির মা দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। তিনি আজ সুস্থ্য হয়ে নিজ বাড়িতে ফিরে যাওয়ায় মহান বাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মোড়েলগঞ্জের বহরবুনিয়ায় ৬৫৮ জেলে পরিবার পেলেন ভিজিএফ চাল
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে মৎস্যজীবী ৬৫৮ জেলে পরিবার পেলেন বিশেষ ভিজিএফ’র চাল। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতি ৩০ কেজি করে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুম, ফরিদ হোসেন ফকির, জাহিদ হোসেন কচি, ফোরকান শেখ, হেনা বেগম উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক এছেম খান, ইউনিয়ন সভাপতি মো. এসকেন্দার আলী খান, ইউনিয়ন ছাত্রলীগ সদস্য নকিবুল ইসলাম অপু প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারি এ করোনা পরিস্থিতিতে সকল শ্রেনী পেশার মানুষের কথা ভেবে মৎস্যজীবী পরিবারদের জনপ্রতি ৩০ কেজি করে চাল দিচ্ছেন।
এ ছাড়াও সামাজিক উন্নয়ন বেষ্টনীর মাধ্যমে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী, মাতৃত্বকালিন ভাতা ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তার ইউনিয়নে ১৫৪০ জন সুবিধাভোগী পাচ্ছেন ১০ টাকার চাল। সাধারণ মানুষের এ সুবিধার আওতায় আসার জন্য তিনি প্রধানমন্ত্রীর দীঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা
ইলিয়াস হোসেন, তালাঃ
তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্গত মানুষদের জন্য জরুরী সহায়তা’ প্রকল্পের আওতায় “স্টার্ট ফান্ড ও এফসিডিও” এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ উপজেলার খািললনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান রাজু, ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উত্তরণ এর পক্ষে মোঃ রেজওয়ান উল্লাহ, ইকবাল হোসেন লাভলু, মোঃ এহসান কবীর, মির্জা মনিরুল ইসলাম, মোঃ কবীর হোসেন, তাপস কুমার, আফজাল হোসেন, মোঃ আলামিন, জিএম মুজাহিদুল ইসলাম, মোঃ আবুল হাসান, মুন্না রহমান, জাহিরুল ইসলাম, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, দেবাশীষ চক্রবর্তী, জয়দেব দাশ প্রমুখ। এ সময় ১৪৯ টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট ও ১টি প্রকল্প সম্পর্কিত তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কোটচাঁদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর
দেশব্যাপি নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ৭ অক্টোবর বেলা ১১টায় ঝিনাইদহের কোটচাঁদপুর বাসষ্ট্যান্ড চত্বরে সাধারণ শিক্ষার্থীরা, ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত করে এবং কর্মসূচী শেষে একটি র্যালী শহর পদক্ষিন করে। মানববন্ধনে কোটচাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন।
মানববন্ধনে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সারাদেশ জুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বর তাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। সরকারের প্রতি আহ্বান অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
মাঠ বাঁচান খেলা বাঁচান” এই শ্লোগান সামনে নিয়ে কোটচাঁদপুরে মানব বন্ধন
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর ঝিনাইদহ
মাঠ বাঁচান খেলা বাঁচান এমন স্লোগানের মধ্য দিয়ে কোটচাঁদপুরবাসী মানববন্ধন করেছেন। ঝিনাইদহ কোটচাঁদপুরে ঐতিহ্যবাহী সরকারী কে এম এইচ ডিগ্রি কলেজে মাঠ নষ্ট করে ছয় তলা ভবন তৈরি করেছেন এমন দাবী সবার। এমনবস্তায় খেলার মাঠ নষ্ট করে ভবন তৈরি না হয় তার জন্য ৭ই অক্টোবর সকাল দশটার সময় কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডে মানব বন্ধন করেন কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ। এসময় মাবন বন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ শাহিন, এ্যাডঃ বিপ্লব আহমেদ,কলেজের প্রাক্তন শিক্ষার্থী লাল মোহাম্মদ,শান্ত,মিল্লাত হোসেন, রনি,আকাশ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনেতিক নেতাকর্মী ও সুশীল সমাজের মানুষ। এছাড়াও কোটচাঁদপুরের বিভিন্ন কাবের স্বনামধন্য খেলোয়ার এই মানব বন্ধনে যোগদান করেন । সকল স্তরের মানুষের একটাই দাবি কোটচাঁদপুর খেলার মাঠ নষ্ট করে ভবন হতে দেওয়া যাবে না। কর্মসূচী শেষে একটি স্মারকলিপি কলেজ কতৃপক্ষের কাছে, আরেকটি উপজেলা প্রশাসন বরাবর প্রদান করা করে।
সারাদেশ ব্যাপি ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি –
সারাদেশ ব্যাপী ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক নেতা আব্দুস সালাম, হাফিজুর রহমান, বাবুল আক্তার লাল্টু, খান জাহান আলী, কাজী মোহাম্মদ আলী, হুমায়ন কবিরী টুকু। মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে জেলার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।
প্রধানমন্ত্রীর সহযোগিতা পেল ঝিনাইদহের সেই প্রতিবন্ধী, তার কণ্যা সন্তান ও আশ্রয়দাতা
ঝিনাইদহ প্রতিনিধি –
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেল ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী, তার সদ্যজাত কণ্যা শিশু ও তার আশ্রয় দাতা।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ ৫৫ হাজার টাকা ও একটি ব্যাটারী চালিত ভ্যান পৌঁছে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ আব্দুল লতিফ,চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত সপ্তাহে কালীগঞ্জের মায়াধরপুর গ্রামের রাস্তার পাশ থেকে অন্ত:স্বত্তা ও প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে আশ্রয় দেয় ওই গ্রামের দিনমজুর আমজাদ আলী। শুক্রবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী একটি ফুটফুটে কণ্যা সন্তানের জন্মদেন। আশ্রয় দেওয়া ও সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচার হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। এবিষয়ে জেলা প্রশাসককে তার সার্বিক সহযোগিতার নির্দেশ প্রদাণ করা হয়। প্রধানমন্ত্রী উপহার পেয়ে খুশি দিনমজুর আমজাদ আলী। এদিকে মানসিক প্রতিবন্ধী ও তার কণ্যা সন্তানের শারিরীক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।
বটিয়াঘাটায় শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনে প্রস্ততি সভা
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানার ওসি মোঃ রবিউল কবীর, লবনচরা থানার ওসি সমীর কুমার সরকার, হরিনটানা থানার ওসি মোঃ সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, স্বাস্থ্য কর্মকর্তা অপর্না বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ভেটেরিনারী সার্জন ডাঃ প্রীতিলতা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাঈদ হোসেন, উপজেলা আ’লীগের সাবেক ভারঃ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, সহকারী শিক্ষিকা মল্লিকা মল্লিক, ইউপি সদস্যা দীপ্তি মল্লিক সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপন করার লক্ষ্যে ধর্মীয় আচার আচরণ, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কেশবপুরে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে বুধবার দুপুরে ওই মানববন্ধন করা হয়। উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক উৎপল দে’র পরিচালনায় মানববন্ধনে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন, শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, প্রদীপ বসু পল্টু ও সিরাজুল ইসলাম। কবিতা আবৃতি করেন, শিক্ষক স্বপন কুমার মন্ডল।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত হন, মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ, কেশবপুর প্রেসকাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।#
কেশবপুরে জিএম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের বৈধ কাগজপত্রের অনুমোদন না থাকায় ভ্রাম্যমান আদালতে ঐ কোম্পানির মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ঐ অর্থদন্ড প্রদান করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের সাবদিয়া এলাকার সরকারি কবরস্থান সংলগ্ন হাসান নামের এক ব্যাক্তির বাড়ীর প্রথম ও দ্বিতীয় তলা ভাড়া নিয়ে জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের কার্যক্রম পরিচালনা করে আসছে হাফিজুর রহমান নামে এক ব্যাক্তি। জি.এম কনজ্যুমার ফুড প্রোডাক্টসের মালিকের বৈধ কাগজপত্রের অনুমোদন না থাকায় এবং নামি-দামি কো¤পানীর বিভিন্ন পণ্যের মোড়ক ও প্যাকেটে নকল নাম ব্যবহার করে, তেল,পাউডার, নুডুসসহ বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাত করার অপরাধে হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর দিকে উপজেলা সুজাপুর গ্রামে রাস্তার পাশ থেকে সরকারি গাছ কর্তন করার অপরাধে ওই গ্রামের রেজাউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দরগাহপুরের আলাউদ্দিন গ্রাম আদালতে সুবিচার পেয়ে খুশি
আশাশুনি প্রতিনিধি
গ্রাম আদালতের কাছে অভিযোগ করে স্বল্প সময়ে সুবিচার ও দাবীকৃত ক্ষতিপূরণ হাতে পেয়ে মহা খুশি হয়েছেন দরগাহপুর ইউনিয়নের আলা উদ্দিন গোলদার। সামাজিক পরিবেশ অটুট রেখে আপোষ মীমাংসার মাধ্যমে গ্রাম আদালত শালিসীর মাধ্যমে অভিযোগ ফয়সালা করে থাকে। এমন কথা শুনলেও দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের মোকছেদ গোলদারের পুত্র আলা উদ্দিনের ধারণা ছিলনা যে, অতিরিক্ত সময় ও অর্থ নষ্ট না করে, সম্পর্কের অবনতি ছাড়াই আপোষ মীমাংসার মাধ্যমে অভিযোগ নিস্পত্তি করা যায়। দরগাহপুর ইউনিয়ন পরিষদের শালিসী বৈঠকের কথা তার ভালভাবে জানাও ছিলনা। একই গ্রামের তোফাজ্জেল সরদারের পুত্র শাহিনুর রহমানের কাছে বাগদা মাছের ব্যবসার বাকী ৬৭ হাজার টাকা পাওনা ছিল আলা উদ্দিনের। তিনি জানতে পারেন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে বিচারের কথা। গত ২ জানুয়ারি তিনি শাহিনুরের বিরুদ্ধে গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেন। গ্রাম আদালত যথা নিয়মে আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করেন। আবেদনকারী পক্ষে মেম্বার মনিরুল ইসলাম ও গন্যমান্য ব্যক্তি আঃ লতিফ মোড়ল এবং প্রতিবাদীর পক্ষে মহিলা মেম্বার তাছলিমা খাতুন ও গন্যমান্য ব্যক্তি হিসাবে আমিনুর রহমান প্রতিনিধি মনোনীত হন। ধার্যদিনে প্রতিনিধি নির্বাচন ও উভয় পক্ষের শুনানীসহ শালিসী কার্যক্রম চলে। সবশেষে আপোষ মীমাংসার মাধ্যমে প্রতিবাদীর কাছে আবেদনকারীর টাকা পাওনার কথা প্রমানিত হয় এবং ৫০ হাজার টাকা আবেদনকারীকে প্রদানের জন্য রায় ঘোষণা করা হয়। গ্রাম আদালত প্রধান ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি প্রতিবাদী শাহিনুরকে ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত আবেদনকারী আলা উদ্দিনকে প্রদানের জন্য রায় ঘোষণা করেন। শালিসী কার্যক্রমের সার্বিক সহযোগি ছিলেন গ্রাম আদালত সহকারী হাবিবুর রহমান। আলা উদ্দিন তার ক্ষতিপুরন বাবদ ৫০ হাজার টাকা পেয়েছেন। আলা উদ্দিন বলেন, এত অল্প সময়ে বাড়তি খরচ খরচা ব্যতীত ন্যায় বিচার পেয়ে আমি খুবই খুশি। ন্যায্য রায় ও রায় বাস্তবায়নে ক্ষতিপূরন প্রাপ্তির ঘটনায় এলাকার মানুষের মধ্যে গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়তে শুরু করেছে।
পাইকগাছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে বিএনপি’র বর্ধিত সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপÑনির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা প্রেসকাব ভবনে উপজেলা বিএনপি আহবায়ক ও বিএনপি মনোনীতপ্রার্থী ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম মনা। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এ্যাড. জি,এ. সবুর, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খাায়রুল ইসলাম, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, শেখ আবু হোসেন বাবু, এ্যাড. জিএম আব্দুস সাত্তার, শেখ শামসুল আলম পিন্টু, এসএম মুরশিদুর রহমান লিটন, হাফেজ আবুল বাশার জাফরী, হাসানুর রশিদ মিরাজ, সামছুল বারী পান্না, আসলাম পারভেজ, এসএম এমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকী, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, লক্ষ্মী রাণী গোলদার, আবুল হোসেন, নাজির আহমেদ, শেখ ইমামুল ইসলাম, আবু সালেহ মোঃ ইকবাল, সুজিত মন্ডল, শেখ আনারুল ইসলাম, হবি মোল্যা, আবু বাক্কার সানা, নাজমুল হুদা মিঠু, সাদ্দাম হোসেন, শাহ আলম, মশিউর রহমান মিলন, সায়েদ আলী, কামাল হোসেন, আসাদুজ্জামান ময়না, আবু মুসা, মাহফুজুল হক টাকু, আনারুল কাদির, আমিনুল ইসলাম বাহার, শেখ বেলাল হোসেন, ওবাইদুল্লাহ সরদার, আবু হানিফ, ইউনুস মোল্যা, তানভীর আহম্মেদ ও আবু হাসান।
পাইকগাছা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় এ বছর ১৩৮ টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা সুষ্ঠভাবে উৎযাপন লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু, থানার ওসি এজাজ শাফি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, স্নেহেন্দু বিকাশ, প্রভাষক ময়নূল ইসলাম, দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, জগদিশ চন্দ্র রায়, সাংবাদিক বি. সরকার, প্রমথ রজ্ঞন সানা জগন্নাথ দেব নাথ সহ উপজেলার বিভিন্ন মন্দরের সভাপতি সম্পাদক বৃন্দ।
বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্পের আওতায় বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের অভিজাত হোটেল ধারসিড়ির অডিটরিয়ামে সংগঠনের সভাপতি ফরিদা আক্তার বানুর সবাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মোজাফ্ফর হোসেন,উপদেষ্ঠা সদস্য আহাদ উদ্দিন হায়দার, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানারর্জী, নাগরিক কমিটির সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক কল্লোল সরকার, নির্বাহী সদস্য বাবুল সরদার, সৈয়দ শওকত হোসেন, প্রকল্প সমন্বয়কারি খালেদা হোসেন মুন প্রমুখ।
ঝিনাইদহে পুজামন্ডপে অনুদান বিতরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি –
ঝিনাইদহে আসন্ন শারদীয় দূর্গপুজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে সরকারি অনুদান বিতরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি রানী দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইনি প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলার ৯৩ টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে সরকারি অনুদান হিসেবে মন্ডপ প্রতি ৫ শত কেজি চাল প্রদান করা হয়। এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা সহ করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলেল প্রতি আহবান জানানো হয়।











































