বিনোদন ডেস্ক।।
ইনস্টাগ্রাম থেকে সব ছবি এবং পোস্ট ডিলিট করে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী আলিজেহ শাহ। জানা গেছে, নিজের জীবনের কঠিন সময়গুলো সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতেন তিনি। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন, তা ছিল আবেগপ্রবণতা ও অস্থিরতার প্রকাশ। এ কারণেই এবার নিজের সেই পুরোনো পোস্টগুলো মুছে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। তবে তার এই বিষয়টি নিয়ে তাকে নিয়ে আলোচনা শুরু হলে এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন।
আলিজেহ বলেন, এই বিষয়টি নিয়ে আমি একই সঙ্গে খুশি ও লজ্জিত বোধ করছি। তখন আমি নিজেকেই চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো আসলে ছিলো আমার ভেতরের কষ্টের প্রকাশ। এর আগে আলিজেহ নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক ভিডিও বার্তায় আলিজেহ বলেছিলেন, বিনোদন জগতের নেতিবাচক অভিজ্ঞতার কারণে আমি এক ট্রমা বা মানসিক আঘাত-পরবর্তী উদ্বেগে ভুগছি। প্রসঙ্গত, পাকিস্তানি নাটক জগতের জনপ্রিয় মুখ ছিলেন আলিজেহ। তবে বর্তমানে অভিনয় থেকে বেশ দূরে আছেন তিনি।











































