Home আঞ্চলিক দেশে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্ব প্রয়োজন: তৈয়েবুর রহমান

দেশে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্ব প্রয়োজন: তৈয়েবুর রহমান

10

যশোর অফিস

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান বলেছেন, দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু সরকারের কোনও টনক নড়ছে না। বর্তমান সরকার বিবেক বর্জিতভাবে দেশ শাসন করছে বলেই নারীরা নিরাপদ নয়।

যশোর সদর উপজেলা উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাইকপট্টি  অঞ্চলে গনসংযোগ করেন তিনি এসব কথা বলেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গনসংযোগকালে তৈয়েবুর আরো বলেন, বর্তমান সরকারের কাছে নারী নির্যাতন ডাল-ভাত। নির্যাতিত নারীর আর্তনাদ আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে।

দেশে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির নেতৃত্ব প্রয়োজন তাই বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ,  খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু,  যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল,

সিনিয়র সহ-সভাপতি নির্মল বীট, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনো,  খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিপু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।