কয়রা প্রতিনিধি
জমি বিরোধ নিয়ে খুলনা কয়রায় বসত বাড়ীতে সন্ত্রাসীদের হামলায় ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠির আঘাতে ৩ জন কে গুরুতর আহত করে। সোমবার দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে ইউনুস আলী গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় ইউনুস আলী গাজী ও তার ছেলে আজিজুল। পরে গ্রামবাসী এগিয়ে এসে তাদের আশংকা জনক অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকাবাসী প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দেয়াড়া গ্রামের মাহমুদ মাওলা এর নেতৃত্বে তার সমর্থিত একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে দা, কুড়াল ও শাবল নিয়ে দেয়াড়া গ্রামের ইউনুসের উপরে হামলা চালিয়ে বাড়ির গেট, বাড়ীতে ব্যপক ভাংচুর চালায় ও কুপিয়ে ও লাঠির আঘাতে গুরুতর আহত করে । আহত আজিজুলের সাথে কথা হলে তিনি জানান, মাহমুদ মাওলার নেতৃত্বে আওয়াল তার ভাগ্নে রাসেল, কামরুল সহ ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা করে ব্যপক মারধর করে, বাড়ির গেট, বাড়ী, ভাংচুর করেছে। এলাকায় একাধিক মামলার আসামীসহ বখাটের সংঘবদ্ধ করে মাহমুদ একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। এ সন্ত্রাসী দলটি এলাকার নিরীহ মানুষদের হামলা, লুটপাট, মারধর ও নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হুমকী ও হয়রানি করারও বহু অভিযোগ রয়েছে বলে জানান। এ ব্যপারে সাংবাদিকরা জানতে চাইলে মাহমুদ মাওলা ঘটনার কথা অস্বীকার করে বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কয়রা থানা অফিসার রবিউল ইসলাম বলেন, এ ব্যপারে কেউ এখনও লিখিত অভিযোগ করিনি। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।











































