Home আঞ্চলিক জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

7


।। খবর বিজ্ঞপ্তি।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় খুলনার রয়েল মোড় এলাকা থেকে বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। তাৎক্ষণিক সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।” বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মাজহারুল ইসলাম রাসেল বলেন, “সরাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক খুনের ঘটনায় জনগণের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে। এই অরাজক পরিস্থিতির দায়ভার বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকেই নিতে হবে।” বিক্ষোভ ও মশাল মিছিলের সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম রাসেল এবং পরিচালনা করেন সাবেক সদস্য সর্দার মাহিউল হক মাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক সদস্য সচিব আরিফ মোল্লা তুর্য, কর্মাস কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমিনুজ্জামান সুজন, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইনামুল মল্লিক, বিএল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারহান জামান, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ রিশাতসহ মহানগর ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী। বক্তারা সতর্ক করে বলেন, “যদি জুবায়েদ হত্যার বিচার না হয়, তবে সারাদেশে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।