Home বিনোদন বড় পর্দায় অভিষেক দেবাদৃতা বসুর

বড় পর্দায় অভিষেক দেবাদৃতা বসুর

22


বিনোদন ডেস্ক।।
প্রায় আট বছর ধরে ছোট পর্দায় কাজ করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। এ ছাড়া, বিভিন্ন ওয়েব সিরিজ থেকে জাতীয় স্তরের বিজ্ঞাপন- সব খানেই দেখা গেছে তাকে। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। প্রথমবার নাট্যকার, পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানালেন অভিনেত্রী। সম্প্রতি ব্রাত্য বসুর ‘শেকড়’ ছবির শুটিং চলছে বোলপুর শহরে। সেখানেই অতিথিশিল্পী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন দেবাদৃতা। ছবি জুড়ে তার উপস্থিতি স্বল্পই। এ নিয়ে দেবাদৃতা বলেন, আমার কাজ বেশি দিনের ছিল না। তবে, যে চরিত্রে আমি অভিনয় করছি, সেটা ভীষণ মজার। ওটুকুতেই আমি উত্তেজিত। নিজের চরিত্রের বিষয়ে খুব বেশি কিছু খোলাসা না করলেও তিনি জানিয়েছেন, এই ছবিতে দেবাদৃতাকে দেখা যাবে স্বভূমিকায়। পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে কাজ করার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ এবং ‘দাদু’- এই দু’টি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘শেকড়’র প্রেক্ষাপট সাজিয়েছেন পরিচালক। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। এ ছাড়া, ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন- অভিনেতা চঞ্চল চৌধুরী, সীমা বিশ্বাস, লোকনাথ দে, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় প্রমুখ।