Home স্বাস্থ্য জলপাই কেন খাবেন

জলপাই কেন খাবেন

31


মিলি রহমান।।
বাজারে জলপাই উঠতে শুরু করেছে। টক স্বাদের এই ফলটি নানা ধরনের পুষ্টিগুণে সমৃদ্ধ। নিয়মিত এই ফল খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

স্বাস্থ্যকর ফ্যাটে পূর্ণ : জলপাইয়ে পর্যাপ্ত পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্রঅট রয়েছে। বিশেষ করে এতে থাকা অলিয়িক অ্যাসিড হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে শরীরের প্রদাহ কমায়।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে : নিয়মিত জলপাই খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমায়।

হজমশক্তি বাড়ায়: ফাইবারের ভালো উৎস হওয়ায় জলপাই হজমশক্তি বাড়ায়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে বিপাকক্রিয়া উন্নত করে।

ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে : অলিভ অয়েলে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই ত্বককে হাইড্রেট রাখে, উজ্জ্বলতা বাড়ায়। একই সঙ্গে চুলের স্বাস্থ্য উন্নত করে।

ওজন নিয়ন্ত্রণ করে : জলপাই খেলে দীর্ঘ সময় পেট করা থাকে। ফলে ক্ষুধা অনুভূত হয় না। এভাবে এই ফল ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সূত্র: ইন্ডিয়া টিভি