Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

18

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮২ পিস ইয়াবা ও ৫ লিটার  দেশীয়  তৈরী চোলাই মদসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা আ/এ, ১ম  ফেজ,  রোড নং-১১, বাড়ী নং-১৭৪ এর মো. হুমায়ুন হোসেনের ছেলে মো. হাসান শাহরিয়া (৩৬), ৪০, টিবি ক্রস রোডের মৃত. এম এ লতিফ এর ছেলে মো. কামরুজ্জামান ওরফে কামু (৪৫) ও মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার মৃত. জহুর  শেখের ছেলে মো. হাফিজুর ইসলাম মিলন ওরফে মো. মিলন শেখ (৩৮)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৮২ পিস ইয়াবা ও ৫ লিটার  দেশীয়  তৈরী চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।