স্টাফ রিপোর্টার
রূপসায় জেলা প্রসাশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিংড়িতে জেলি পুশ করার অপরাধে চারজনকে কারাদ- ও এক লক্ষ টাকা অর্থদ- করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটমো. ইউসুপ আলীর তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বেঞ্চ সহকারী অনুপ কুমার রায় জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে রূপসা উপজেলার বাগমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনজন ব্যক্তিকে চিংড়িতে জেলি পুশ করতে দেখেন কর্তব্যরত নির্বাহী ম্যজিস্ট্রেট, মৎস্য বিভাগের কর্মকর্তাগণ ও কোস্ট গার্ডের সদস্যগণ। এসময় সোহান শেখ (১৯), মো. শাহাজাহান (২২) ও শেখ কানন (২৩) নামের উক্ত তিন আসামি ও জেলি-পুশ করার উদ্দেশ্যে চিংড়ি পরিবহনকারী ভ্যান-চালক ইব্রাহিম হাওলাদার (৩০)কে হাতেনাতে আটক করেন কোস্ট গার্ডের সদস্যগণ।
জিজ্ঞাসাবাদে তিনজন আসামি তাদের দোষ স্বীকার করেন এবং এধরনের কর্মকা-ে তাদের সংশ্লিষ্টতা অনেক দিনের বলেও তারা জানান। ভ্যান-চালক ইব্রাহিম হাওলাদারও তার দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রে দেবাশীষ বসাক ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর যথাযথ ধারার বিধান মোতাবেক সোহান শেখ, মো. শাহাজাহান ও শেখ কাননকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- এবং উক্ত তিন জনসহ ভ্যান-চালক ইব্রাহিম হাওলাদারকে ২৫ হাজার) টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে সহায়তা করেন মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যগণ। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এবং হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির রপ্তানি আয় সমুন্নত রাখতে জেলা প্রশাসন, খুলনা’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে।











































