স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫) কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হীরা মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার তেলিগাতি, গ্রামের আবু শেখের ছেলে।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, সোমবার ভোর ৫টার দিকে
লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশের যৌত দল। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ কুখ্যাত সন্ত্রাসী হীরাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।











































