।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ নান্নু ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ। বিএনপি নেতার মৃত্যুর সংবাদ পেয়ে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর নেতৃবৃন্দ মরহুমের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সাথে কিছু সময় কাটান।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা সোনাডাঙ্গাস্থ খালাসি মসজিদ মাঠে মরহুমের নাজাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির নেতা নাজির উদ্দিন আহমেদ নান্নুর মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ শেখ, সাধারণ সম্পাদক মোল্লা নুর ইসলাম প্রমূখ।











































