Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

7

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮২১ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৪২০০ টাকা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নিরালা আবাসিক এলাকা রোড নং-১, বাসা নং-১৮১ মনোয়ারা ম্যানশনের আবুল কালাম আজাদ এর ছেলে মেহেদী আজাদ (৩০), তার মা নাজমা আজাদ (৪২), তার বোন কানিজা আজাদ উর্ম্মী (২৮), তার স্ত্রী রেহেনা শেখ (২৬), ঢাকা মিরপুর-১০, রোড নং-১৯, সেকশন-১০, বাসা নং-১১ এর মৃত. মুসা আলী মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৪৮), শিববাড়ী হোটেল মিলেনিয়াম এর সামনের বাসিন্দা আবু বক্কর সিদ্দীক এর ছেলে মো. মহসিন গাজী (২৯) ও দৌলতপুর কার্তিককুল বৌবাজার এলাকার আকতার  শেখ ওরফে আকু (৪৮)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৮২১ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৪২০০ টাকা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।