Home আঞ্চলিক খুলনার বয়রার ৮ম শ্রেণির ছাত্রীকে অপরহণ মামলার আসামি সোহাগ রিমান্ডে

খুলনার বয়রার ৮ম শ্রেণির ছাত্রীকে অপরহণ মামলার আসামি সোহাগ রিমান্ডে

11

স্টাফ রিপোর্টার 

বয়রা বাজার এলাকার ৮ম শ্রেণির ছাত্রীকে অপরহণ মামলার আসামি মো. সোহাগ মোল্যা (২৮) এর ২দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন।

২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান আসামিতে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। সোহাগ মোল্যা করিমনগর নুর মোহাম্মদ সড়কের হাফিজের বাড়ির ভাড়াটিয়া মৃত. রফিক মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বয়রা বাজার এলাকার ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিত সোহাগ। সে রাজি না হওয়ায় সোহাগের পরিবারের পক্ষ থেকেও বিয়ের প্রস্তাব দেয়া হয়। মেয়ের বয়স ১৮ না হওয়ায় তার পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। গত ২৬ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার দিকে ছাত্রী ছোট বয়রা শেরের মোড়ে বাজার আনতে গেলে তাকে জোরপুর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায় সোহাগসহ আরো ২/৩জন। এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় সোহাগসহ আরো ২/৩জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন যার নং-৪।