Home আঞ্চলিক আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যক্রমে ‘জড়িত’ ৬ জন আটক

আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যক্রমে ‘জড়িত’ ৬ জন আটক

16

স্টাফ রিপোর্টার।।


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল নগরীর মৌসুমি হোটেল আবাসিকে অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যক্রমে লিপ্ত অবস্থায় ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলনার রূপসার যুগিহাটি এলাকার মো. আরিফুল ইসলাম (২৯), দিঘলিয়ার সেনহাটির শারমিন (২৫) ও রোকসানা খাতুন (২৬), তেরখাদার পিলপা নগরের হালিমা খাতুন (২৪), ডুমুরিয়ার দক্ষিণ ডুমুরিয়ার শরিফা বেগম (২৫) এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সরাইডাঙ্গার সানজিদা আক্তার (২৩)।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কর্মকাণ্ড চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশে ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে আবাসিক হোটেলগুলোতে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।