স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১কেজি ৪৫ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর চিত্রালী বাজার সুপার মার্কেট রোডের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাসেল (৪০), আড়ংঘাটা আসাদের মোড়ের মোস্ত ফকিরের ছেলে রাজা ফকির (৩৫), যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা পূর্বপাড়ার মৃত. ললীত বিশ্বাস এর ছেলে অরুপ বিশ্বাস (৬৫) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পারকেষ্টপুর মদনা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে মো. আলামিন (২২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১কেজি ৪৫ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৪টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।











































