Home আঞ্চলিক খুলনায় যুবকের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি

খুলনায় যুবকের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি

4

স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীতে মুন্না নামে এক যুবকের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহানগরীর চানমারি খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে।


জানা যায়, সকালে রিকশায় ওঠার সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার পায়ে অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হুসাইন মাসুম জানান, মুন্না নিজেও স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুক্ত। তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি।

তবে ধারণা করা হচ্ছে, একাধিক গ্রুপের দ্বন্দ্বে তাকে গুলি করা হতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে।