মিলি রহমান।।
পুজোর ঢাকের শব্দ যতই কানে আসছে,ততই সবাই ত্বকে চাচ্ছেন তাৎক্ষণিক গ্লো। এজন্য শেষ মুহূর্তে কেউ কেউ ছুটছেন পার্লারে ফেসিয়াল বা অন্য কোনও ইনটেনসিভ ট্রিটমেন্টের জন্য। অনেকেই মনে করছেন, ষষ্ঠীর এই সময়ে ফেসিয়াল করালে পুরো উৎসবের সময় ত্বক ঝলমলে দেখাবে। এটা ঠিক নয়। বরং রূপ বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের ঠিক আগে ত্বকের উপর অতিরিক্ত চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। বরং এ সময় ত্বকের যত্নে হালকা এবং মৃদু ট্রিটমেন্ট বেছে নিন।
কী করবেন-
গ্লো-এর জন্য হাইড্রেটিং ফেস মাস্ক: পুজোর আগের দিন রাতে একটি হাইড্রেশন-বেসড শিট মাস্ক ব্যবহার করতে পারেন। এই পদ্ধতি ত্বককে দ্রুত সতেজ ও নরম করে তোলে।
মৃদু স্ক্রাবিং: খুব আলতো হাতে একটি ভালো এনজাইমযুক্ত ফেস স্ক্রাব ব্যবহার করুন, যা ত্বকের ওপরের মরা কোষ দূর করে। তবে জোর করে ঘষাঘষি করা ঠিক নয়।
ভিটামিন সি সিরাম: রাতে ভালো করে মুখ পরিষ্কার করার পর নিয়মিত একটি ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। এটি দ্রুতই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
ঠান্ডা পানি থেরাপি: পুজোয় তো ঘোরাঘুরি হবেই। ক্লান্তি দূর করতে উৎসবের দিনগুলোতে সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখে ঝাপটা দিন। এটি ত্বকের ফোলাভাব কমাবে এবং রক্ত সঞ্চালন বাড়াবে।











































