Home স্বাস্থ্য পুজোয় ভূরিভোজের পরেও ফিট থাকতে পান করুন ডিটক্স ওয়াটার

পুজোয় ভূরিভোজের পরেও ফিট থাকতে পান করুন ডিটক্স ওয়াটার

3

মিলি রহমান।।
দূর্গাপূজার সঙ্গে খাবারের সম্পর্ক নিবিড়। মণ্ডপে মণ্ডপে ঘুরাঘুরি, ঠাকুর দেখা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এসময় ভরপুর খাওয়া দাওয়া চলে। নাড়ু, সন্দেশসহ নানান পদের মিষ্টান্ন এবং ভারি খাবার খান সবাই। তাই ওজনও বেড়ে যায়। বিশেষ খাবার খাওয়ার পাশাপাশি শরীর ফিট রাখতে ডিটক্স ওয়াটার পান করুন। এতে শরীরে মেদ জমবে না, আবার বেশি খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও কমবে। শরীরে জমা দূষিত পদার্থও দূর হয়ে যাবে।

সকালে খালি পেটে ডিটক্স পানীয়
সকালে খালি পেটে এই পানীয় খেলে হজমক্ষমতা বাড়বে। জমে থাকা দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে।
পুষ্টিবিদদের মতে, নিয়মিত এই পানীয় পান করলে বিপাকহার ভালো হয়। যা পরোক্ষ ভাবে শরীরের বাড়তি মেদ ঝরায়। তাছাড়া অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন সি-তে ভরপুর এই পানীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে।
শরীরকে আর্দ্র রাখতেও সাহায্য করে এই ডিটক্স পানীয়। এই গরম আবহাওয়ায় সারা রাত কিংব সারাদিন ঠাকুর দেখার পর শরীর পানিশূন্য হয়ে পড়তে পারে। ডিটক্স পানীয় তৎক্ষণাৎ শরীরে পানির ঘাটতি পূরণ করবে।

কীভাবে ডিটক্স পানীয় তৈরি করবেন?
শসার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। পাতিলেবু ছোট ছোট টুকরো করে কাটুন। কাচের পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে শসা ও লেবু ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। চাইলে এক মুঠো পুদিনা পাতাও ছড়িয়ে দিতে পারেন। পরের দিন সকালে খালি পেটে পানীয়টি পান করুন।