Home আঞ্চলিক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বকুল-হেলালের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বকুল-হেলালের শুভেচ্ছা

11


।। খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


রবিবার (২৮ সেপ্টেম্বর) পৃথক পৃথক বার্তায় তারা এ শুভেচ্ছা জানিয়েছেন। খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিবৃতিতে খুলনা-৩ আসনের খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহান ঐতিহ্যকে আমাদের সমুন্নত রাখতে হবে।

এছাড়া খুলনা-৪ আসন রুপসা-তেরখাদা ও দিঘলিয়াবাসি সহ সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন, দুর্গোৎসব বাঙালির অন্যতম প্রধান উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। মিলনমেলার এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। সকল বিভেদ ভুলে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। তারা দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।