Home আন্তর্জাতিক মায়ের সামনেই ৫ বছরের শিশুর শিরচ্ছেদ

মায়ের সামনেই ৫ বছরের শিশুর শিরচ্ছেদ

8


অনলা্ইন ডেস্ক।।

i
ভারতে মায়ের সামনেই তার ৫ বছরের শিশুর শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশে ওই ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, অভিযুক্তের নাম মহেশ (২৫)। এর আগে ভুক্তভোগীর পরিবার তাকে কখনো দেখেনি। অভিযুক্ত ঘটনার দিন কালু সিংয়ের বাড়িতে প্রবেশ করে। এরপর সে মাটিতে পড়ে থাকা কোদালের মতো ধারালো দিয়ে ওই শিশুর ওপর আক্রমণ করে। সে ভুক্তভোগীর ঘাড়ে এমনভাবে আঘাত করে যাতে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিশুটির মা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করার পরও ব্যর্থ হন। তার কান্নায় আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়। এরপর অভিযুক্তকে বেধড়ক পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। জনতার পিটুনির এক পর্যায়ে সে মারা যায়।


এদিকে ওই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন ধারের পুলিশ সুপারিনটেনডেন্ট মায়াঙ্ক আস্থি। বলেন, ময়না তদন্তের পর ভুক্তভোগীর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিলো। তদন্তকারীরা জানিয়েছে, মহেশ আলিরজাপুর জেলার বাসিন্দা ছিলো। তার পরিবার পুলিশকে জানিয়েছে, মে মানসিকভাবে অসুস্থ এবং কয়েক দিন ধরে নিখোঁজ ছিলো। ওই ঘটনার কিছুক্ষণ আগে সে পাশের একটি দোকান থেকে চুরি করার চেষ্টা করে।