Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় সোনার খনিতে ধস, ১০০ মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ায় সোনার খনিতে ধস, ১০০ মৃত্যুর আশঙ্কা

4


অনলাইন ডেস্ক।।

নাইজেরিয়ার জামফারা প্রদেশে সোনার খনিতে ধস নেমেছে। আশঙ্কা করা হচ্ছে, এতে ১০০ মানুষ নিহত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, কাদৌরি স্বর্ণ খনিতে যখন ধস নামে তখন সেখানে বেশ কয়েকজন কারিগরি শ্রমিক মাটির নিচে কাজ করছিলেন।

সানুসি আউয়াল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে কমপক্ষে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যখন ধস নামে তখন ওই খনিতে ১০০ শ্রমিক কাজ করছিলো। উদ্ধারকৃত একজন শ্রমিক বলেন, আমরা ভাগ্যবান যে আমাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। জামফারা প্রদেশের মুহাম্মদ ইসা নামের এক ব্যক্তি ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, খননকালে কিছু উদ্ধারকর্মী দম বন্ধ হয়ে মারা যান। জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবক্কর অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। জামফারাতে অবৈধ খনন খুবই সাধারণ বিষয়। সেখানে সশস্ত্র দলগুলি প্রায়ই সোনার ক্ষেত্রগুলি নিয়ন্ত্রণ করে এবং সহিংসতা ও মারাত্মক দুর্ঘটনার ইন্ধন জোগায়।