Home বিনোদন দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ‘ফেরেশতে’

দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ‘ফেরেশতে’

8

বিনোদন ডেস্ক।।

গত সপ্তাহে মুক্তি পায় ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত সিনেমা ‘ফেরেশতে’। সিনেমাটির প্রধান ভূমিকায় রয়েছেন জয়া আহসান। দ্বিতীয় সপ্তাহেও ছবিটি বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে ছবিটি। সাধারণ মানুষের জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত জয়ার ফেরেশতে চরিত্রটি একাধারে সহমর্মী, সাহসী ও ত্যাগী।