Home খেলাধুলা ৩২ লাখ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার

৩২ লাখ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার

10


স্পোর্টস ডেস্ক।।
ভারতের বরোদার সাবেক রঞ্জি ক্রিকেটার ঋষি আরোথে শেয়ার বাজারে বিপুল লাভের প্রলোভন দেখিয়ে ৩২ লাখ রুপি প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সঙ্গে গ্রেফতার হয়েছেন ইনামদার বিনায়ক রাজেন্দর, যিনি নিখিল নামেও পরিচিত।

‘টাইমস অফ ইন্ডিয়া’ জানায়, হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা বডোদরায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেন। হায়দরাবাদে নিয়ে আসার পর বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয় এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঋষি ও নিখিল একটি ভুয়ো সংস্থা খোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ভুয়ো লিঙ্ক ছড়িয়ে মানুষকে ফাঁদে ফেলে। জানুয়ারি মাসে হায়দরাবাদের এক ব্যক্তি তাদের ৩২ লক্ষ টাকা প্রদান করেন, যা পরে হারিয়ে যায়।

হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার ডি. কবিথা জানিয়েছেন, অভিযুক্তরা আটটি রাজ্যে ১২টি প্রতারণার সঙ্গে যুক্ত। হায়দরাবাদ ছাড়াও তাঁরা তেলঙ্গানা, হরিয়ানা, কেরল, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে প্রতারণা করেছেন। দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশের তথ্যে জানা গেছে, এর আগেও ঋষি একাধিকবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি বরোদার সাবেক ক্রিকেটার তুষার আরোথের পুত্র এবং হার্দিক-পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া সতীর্থ ছিলেন।