৩১নং ওয়ার্ডে মা-বোনদের সমাবেশ অনুষ্ঠিত
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আজও নানাভাবে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষের ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার বানিয়ে তারা প্রতিনিয়ত সাধারণ জনগণকে প্রতারণার ফাঁদে ফেলছে। তিনি অভিযোগ করে বলেন, বেহেস্তের টিকিট বিক্রির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। মানুষকে ভয় দেখিয়ে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
শনিবার (২০ ে সপ্টেম্বর) বিকেলে নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত স্থানীয় হাজি মালেক স্কুল মাঠে মা-বোনদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতঅ বলেন। তুহিন বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত চক্র কখনোই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে মেনে নেয়নি। তারা সবসময়ই মানুষকে বিভ্রান্ত করেছে, আজও করছে। কিন্তু মুক্তিকামী জনগণ তাদের এই প্রতারণার রাজনীতি কোনোদিন মেনে নেবে না। বিএনপি মানুষের অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি আরও বলেন, যারা প্রতারণা ও অপসংস্কৃতি দিয়ে সমাজকে কলুষিত করছে, তাদের প্রতিহত করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশের মানুষ এখন প্রতারক রাজনীতিবিদদের চিহ্নিত করেছে। জনগণকে সংগঠিত করে এদেশকে গণতন্ত্র ও ন্যায়ের পথে ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ। শফিকুল আলম তুহিন আরো বলেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছেন।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হবে। কার্ডটি নারীর নামে হবে, পরিবারে নারী-প্রধান হবে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সাহায্য করবে। একই সাথে প্রতিটি পরিবারকে একটি স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে পরিবারের সদস্যরা প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা উপভোগ করতে পারবে। কেসিসির সবচে অবহেলিত ওয়ার্ড ৩১নং ওয়ার্ড উল্লেখ করে তিনি বলেন, এই ওয়ার্ড উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। মিনি স্টেডিয়াম, পার্ক নিমার্ণ, আধুনিক হাসপাতাল নির্মান করা হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেগম রেহানা ঈসা, কে এম হুমায়ূন কবির, মিজানুর রহমান মিলটন, মো: নাসির উদ্দীন, এড. হালিমা আক্তার, আজিজা খানম এলিজা, কে এম এ জলিল, আমিন আহমেদ, শহীদ খান, হুমায়ুন কবির চৌধুরী, মঈনুল ইসলাম কিরন, মো: বাবুল রানা, এস এম জাকির হোসেন, রুমানা আক্তার, রাশিদা আক্তার ময়না, জায়েদা আক্তার পারভীন, জায়েদা আক্তার জুথি, নাসিমা বেগম, লুৎফুন্নেছা বীনা, মিনারা আক্তার প্রমূখ।











































