Home আঞ্চলিক দীর্ঘ ১৭ বছর পরে তালা মহিলা দলের সমাবেশ

দীর্ঘ ১৭ বছর পরে তালা মহিলা দলের সমাবেশ

14


তালা প্রতিনিধি
সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে মহিলা দলের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় তালা উপজেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা মিনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা -০১ তালা কলারোয়া আসনের সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত সদস্য ও তালা উপজেলার সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা,সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া। তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান ও শেখ মোস্তফা হোসেন মন্টুর সঞ্চালনায় আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, বিএনপি নেতা ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আবদুল মালেক, অধ্যাপক রবিউল ইসলাম, রাশিদুল হক রাজু, ডাঃ মামুনুর রহমান খান, কৃষকনেতা আলী হোসেন, সেচ্ছাসেবক দলনেতা গাজী আল মুহিদ, শ্রমিক দলনেতা সামারুল ইসলাম মিলন, মৎস্যজীবী দলনেতা আরিফুর রহমান, যুবনেতা কামরুজ্জামান মোড়ল, ছাত্রদলের রিজভী আহমেদ, আবির হোসেন, আব্দুস সালাম, উপজেলা ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, খান আল মাহবুব হুসাইন প্রমূখ। মহিলা দলের সমাবেশে ১২টা ইউনিয়ন থেকে হাজার হাজার মহিলার সমগমে মিছিলে মিছিলে লক্ষ লক্ষ মানুষ কুমিরা ফুটবল ময়দান পরিপূর্ণ হয়ে যায়।