স্টাফ রিপোর্টার।।
নগরীর আদালত চত্বরে এডভোকেট মো. হানিফ উদ্দিন ও তার ম্যানেজার টুটুলের হাতে এক ব্যবসায়ীকে মারধোর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা অপর দু’মহিলাকে ও মারধর করা হয়। মারাত্মক আহত ওই ব্যবসায়ীকে অপর এক আইনজীবী উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, এডভোকেট হানিফের সঙ্গে দুপুর আড়াইটার দিকে মো. আবু বক্কার মোড়ল নামের এক ব্যবসায়ী ও দু’নারী আদালত চত্বরে মসজিদ গেটের পাশে কথা বলছিল। এসময় হঠাৎ করে উত্তেজিত হয়ে এড হানিফ ও তার ম্যানেজার ওই ব্যবসায়ীকে মারধর শুরু করে মানিব্যাগ নিয়া যায়। তার কান থেকে রক্ত বের হতে দেখে এড. একেএম আবু নাসের তাকে উদ্ধার করে চেম্বারে নিয়ে যান। এরপর প্রথমে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা রয়েছে।
আহত আবু বক্কার মোড়লের এক আত্মীয় জানায়, হরিণটানা এলাকার মেসার্স আলভী এন্টারপ্রাইজের মালিক মোছা: সুলতানা শিরিন আক্তারের সঙ্গে ব্যবসায়ীক লেনদেন নিয়ে আদালতে মামলা ছিল আবু বক্কার মোড়লের। এদিন তিনি স্বাক্ষ্য দিতে আসেন। সম্ভাবত এড. হানিফ উদ্দিন শিরিন আক্তারের পক্ষের আইনজীবী। এজন্য তিনি আবু বক্কার ও তার সঙ্গে থাকা দু’;মহিলাকে মারধর করেছে।
এ ঘটনায় আবু বক্কার মোড়ল খুলনা থানায় এডভোকেট মো. হানিফ উদ্দিন ও তার ম্যানেজার টুটুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এডভোকেট মো. হানিফ উদ্দিন ২৯ নিরালা আবাসিকের মোনতাজ আলী গাজীর ছেলে।











































