বিনোদন ডেস্ক।।
বছর দুইয়ের ব্যবধানে ফের সন্তানের মা হতে যাচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে কথা বলে চমকে দিয়েছেন তিনি। ইলিয়ানা বলেন, যখন সব আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই যদি জানেন আপনি দ্বিতীয়বার মা হতে চলেছেন।
বিষয়টি সত্যিই মনের উপরে চাপ সৃষ্টি করে। প্রথম মাতৃত্বের প্রাথমিক ধাক্কা সামলিয়ে যখন ছন্দে ফেরার চেষ্টা করছি, তখনই দ্বিতীয়বারের প্রস্তুতি নেয়ার সময় এসে গিয়েছে! ইলিয়ানার এমন মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা।











































