স্টাফ রিপোর্টার।।
খুলনার হসপিটাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতকে চুরি করা হয়।

নবজাতকের আত্মীয়-স্বজনরা জানায়, মোংলা থেকে আসা সুজন ও ফারজানা দম্পতির চারদিন আগে ছেলে সন্তান হয়। আজ দুপুরে তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে যায়। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে এক শিশুকে ঢেকে নিয়ে যাচ্ছে।

ওই নারী কাকে নিয়ে যাচ্ছে সেটি স্পষ্ট নয়। তবে তাদের সন্দেহের তীর ওই নারীর দিকে। তারা প্রশাসনকে দ্রুত নবজাতককে খুঁজে বের করার দাবি জানান।












































