Home আঞ্চলিক সোনাডাঙ্গা থানা আ’লীগ নেতা শাহজাহান পারভেজের ইন্তেকাল

সোনাডাঙ্গা থানা আ’লীগ নেতা শাহজাহান পারভেজের ইন্তেকাল

8

আ’লীগ, মন্ত্রী, মেয়র, এমপি’র শোক

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুব লীগ নেতা শাহজাহান পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………. রাজেউন)। গতকাল তিনি বিদ্যুৎ জামে মসজিদ থেকে নামাজ আদায় করে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ভাইবোন আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ শুক্রবার বাদ জুম্মা শেখপাড়া বিদ্যুৎ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবর স্থানে দাফন করা হবে।

আওয়ামী লীগ নেতা শাহজাহান পারভেজের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহিদুল হক, মো. মোতালেব মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

॥ এস এম কামাল হোসেনের শোক ॥

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।