Home আঞ্চলিক বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে লড়াই করেছে, ভবিষ্যতেও করবে: শফিকুল আলম...

বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে লড়াই করেছে, ভবিষ্যতেও করবে: শফিকুল আলম তুহিন

7


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে এখনো আওয়ামী দোসররা সক্রিয় রয়েছে। তারা নানাভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দোসররা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চক্রান্তে লিপ্ত।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নগরীর খুলনা নগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা হাজী আঃ মালেক দারুস সালাম জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দ্যেশে তিনি এসব কতঅ বলেন। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় অথচ স্বাধীনতা বিরোধী শক্তির মতোই আওয়ামী দোসররা আবারো নানা ফন্দি আঁটছে। তাদের এসব চক্রান্ত কখনোই সফল হবে না। বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। তিনি আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তারা জনগণের রোষানলে পড়বে। বিএনপি জনগণকে সাথে নিয়ে সব ধরনের চক্রান্ত প্রতিহত করবে। দেশে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই একমাত্র সমাধান।
মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে মাদকের ভয়াবহ আগ্রাসন। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে মুসল্লিদের প্রতি আহবান জানিয়ে তুহিন আরো বলেন, মাদক এখন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রতিটি পাড়া-মহল্লা থেকে মাদক নির্মূল করতে হবে। তরুণদের রক্ষা করতে না পারলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। যুব সমাজই আমাদের আগামী দিনের সম্পদ। কিন্তু মাদকের ছোবলে তারা বিপথে চলে যাচ্ছে। এ পরিস্থিতি রুখতে বিএনপি জনগণকে সাথে নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবে। সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণকে সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ীরা যত প্রভাবশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। তুহিন আওয়ামী দোসরদের অপতৎপরতা রুখে দিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময়ে মুসল্লিরাসহ স্থানীয় বিএনপির গাজী আফসার উদ্দিন, আমিন আহম্মেদ, বাবুল রানা, একেএম সেলিম, আসাদুজ্জামান, মোকলেস, জাকির, বাবুল, দুলাল, বেল্লাল, তানজিল, ইয়াকুব,মিজান, রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।